নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৬।
.১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
বেতন স্কেল
১৫,৫০০-৩৯,১৭০ টাকা।
বয়সসীমা
১৮-৩২ বছর।
.বিসিএস (শিক্ষা) : শুধুই শিক্ষকতা হলে সিভিল সার্ভিস ক্যাডার কেন .২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন বোঝা, পূর্ণ প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বড় শিল্পকারখানা/বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালনার ও রক্ষণাবেক্ষণ কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা (যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গণনা করা হবে) থাকতে হবে। বিগত তিন বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র থাকতে হবে।
বেতন স্কেল
১৬,৬০০-৪১৯৫০ টাকা।
বয়সসীমা
১৮-৪৫ বছর।
.বিইউপিতে অধ্যাপক থেকে অফিস সহায়ক পদে চাকরি, আবেদন ১২ মার্চের মধ্যে.আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম নিজ হাতে পূরণ করে সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা—এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
.বাংলাদেশ নবজাতক হাসপাতালে চাকরি, পদ ৭২.আবেদন ফি
১০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৫ মার্চ ২০২৬






