আলো পোড়াল আগুন।আগুনের কী দোষ, মানুষের হাতেই ছিল তামানুষেরা আলো চিনে চিনে পোড়াতে পারেএই মানুষেরাই হতে পারে পৃথিবীর পবিত্র সন্তানকেউ জ্বালাতে ও পোড়াতে ভালোবাসে খুবকেউ কেউ ছাই দিয়েও রচনা করতে পারে প্রেমযে শুধু ঘৃণার বানান শিখে আমার প্রতিবেশীআমি তাকে এঁকে লিখে গেয়ে, কাঁধে হাত রেখেমানেটাও শিখিয়ে বুঝিয়ে দেবসে জেনে যাবে, বেঁচে থাকা নানা প্রকারের হয়।কোনো ধ্বংসস্তূপে নিয়ে যাব তাকে আমিচাই সকল অচেনাকে সে চিনুকআবেগ অনুতাপের সাথে হোক পরিচয়আগুনের বয়সী যে, দেখা হোক তার আলোর সাথে