বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৭২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬।

.

১. পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার/ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস (এমপিএইচ সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন)। সরকারি হাসপাতাল/সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত/অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন ও অন্যান্য সুবিধা: ন্যূনতম ২ লাখ টাকা ও আবাসন–সুবিধা।

২. পদের নাম: মেডিকেল কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস (এমপিএইচ/ডিসিএইচ সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন)। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন ও অন্যান্য সুবিধা: ন্যূনতম ১ লাখ টাকা ও আবাসন–সুবিধা।

.বিসিএস (শিক্ষা) : শুধুই শিক্ষকতা হলে সিভিল সার্ভিস ক্যাডার কেন .

৩. পদের নাম: বিভাগীয় প্রধান/আবাসিক সার্জন (গাইনি অ্যান্ড অবস.)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিজিও/এমসিপিএস/এফসিপিএস/এমএস (গাইনি অ্যান্ড অবস.)। সরকারি হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

বেতন ও অন্যান্য সুবিধা: ন্যূনতম ২ লাখ টাকা ও আবাসন–সুবিধা।

.

৪. পদের নাম: কনসালট্যান্ট (শিশু/নবজাতক)

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিসিএইচ/সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

৫. পদের নাম: অন-ডিউটি ম্যানেজার

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

.অপারেশন ট্রু প্রমিস–৪ ও অপারেশন এপিক ফিউরি কী.

৬. পদের নাম: মেডিকেল অফিসার (এনআইসিইউ/পিআইসিইউ)

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস। এনআইসিইউ বা পিআইসিইউতে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

৭. পদের নাম: মেট্রন/সহকারী মেট্রন

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএনএমসি রেজিস্টার্ড। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।

বেতন ও অন্যান্য সুবিধা: ন্যূনতম ৫০ হাজার টাকা ও আবাসন–সুবিধা।

.বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি.

৮. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (এনআইসিইউ/পিআইসিইউ)

পদসংখ্যা: ৪০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএনএমসি রেজিস্টার্ড। এনআইসিইউ/পিআইসিইউতে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা।

বেতন ও অন্যান্য সুবিধা: আকর্ষণীয় বেতন ও আবাসন–সুবিধা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ছুটির দিন ব্যতীত অন্যান্য যেকোনো কার্যদিবসে সরাসরি বাংলাদেশ নবজাতক হাসপাতাল ভবনে এসে জিএমের (অপারেশনস) সঙ্গে যোগাযোগ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ মার্চ ২০২৬।