১১ মিনিটের মাথায় আবারও উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকান মিলি। এবারও ফরোয়ার্ড হান জিন হংয়ের নিরাশ করেছেন বাংলাদেশ গোলরক্ষক। মিলির নৈপূণ্য বাদ দিলে এখন পর্যন্ত বাংলাদেশ বেশ ছন্নছাড়া।

.

৬ মিনিটের মাথায় ওয়ান অন ওয়ানে গোল করার দারুণ এক সুযোগ এসেছিল উত্তর কোরিয়ার ফরোয়ার্ড হান জিন হংয়ের সামনে। কিন্তু অসাধারণ নৈপূণ্যে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দেন মিলি।

.

বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়া। প্রথম ৫ মিনিটের মধ্যে একাধিকবার বল নিয়ে বাংলাদেশের রক্ষণে হানাও দেয় তারা। যদিও সফল হয়নি।

.

যথারীতি জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’ গেয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সঙ্গী হয়েছেন ডাগআউটে থাকা খেলোয়াড়, স্টাফ ও বাংলাদেশী দর্শকেরা।

.

বাংলাদেশ দলের উইঙ্গার ঋতুপর্ণা চাকমা উত্তর কোরিয়ার মাথাব্যথার কারণ। এ নিয়ে পড়ুন সিডনি থেকে মুক্তকণ্ঠের প্রতিনিধি মাসুদ আলমের প্রতিবেদন। ক্লিক করুন নিচের লিংকে।

বাটলারের তুরুপের তাস ঋতুপর্ণাকে নিয়ে ভাবছে উত্তর কোরিয়া

.

উত্তর কোরিয়া ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেললেও উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণভাগ শক্তিশালী করার দিকেই বেশি নজর দিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

সিডনি থেকে মুক্তকণ্ঠের প্রতিনিধি মাসুদ আলমের বাংলাদেশ একাদশ নিয়ে প্রতিবেদন পড়তে ক্লিক করুন নিচের লিংকে।

দুই পরিবর্তন নিয়ে উত্তর কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

.

সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে আর কিছুক্ষণের মধ্যে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শক্তিতে দুই দলের মধ্যে আকাশ–পাতাল ফারাক। র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ৯ম দল, বাংলাদেশ ১১২তম। বি গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথম ম্যাচে ২–০ গোলে হারলেও বেশ ভালো লড়াই করেছিল বাংলাদেশ। উত্তর কোরিয়া এ টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন।