বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দলে রাখা হয়েছে অভিষেক না হওয়া ৬ জন ক্রিকেটারকে।
ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর।






