হৃদয় সাহারা যদি, ফুল কেন ফোটে?মরমে বেদনা ছিল, বীজ তায় জোটে।সায়র কোথাও নেই, যদিওবা জানোবিপুল তরঙ্গ তবে, কোথা হতে আসে!সজল সঘন আঁখি, প্রেমে পরে হয়বিমনা হয়েছে হৃদি, আসন্ন প্রলয়!ওগো নাথ দয়া করো, এ বিষম ঝড়প্রতিরোধ ভাঙে যদি, কুরুক্ষেত্র হয়!এ নিদানে দায় তুমি, কার নামে খোঁজো!সব দায় নিজে নাও, নিজের গরজে।প্রাণ ভরা ব্যথা যদি, শ্বাস লাগে ভারগোপনে যতনে রাখো, বেদনা অপার।এই পথ একলার, এই পথ শান্তকোন নামে রাই জাগে, কৃষ্ণ জানেন তো।
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ