নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে সদর উপজেলার পাঁচদোনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় করা মামলায় মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হলো।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব–১১–এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার।
.নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার সাত আসামি ৮ দিনের রিমান্ডে.গ্রেপ্তার ব্যক্তির নাম ইছাহাক ওরফে ইছা (৪০)। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মাধবদী এলাকার একটি শর্ষেখেত থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা হয়।
.নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার.এরই মধ্যে ইছাহাককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ পর্যন্ত গ্রেপ্তার ৮ আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), মো. আইয়ুব (৩০) ও ইছহাক ওরফে ইছা (৪০)। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পলাতক আছেন আবু তাহের (৫০)।
পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।
.নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা





