যুদ্ধফেরত তরুণের কাছ থেকে একটি রক্তগোলাপহাতে নেওয়ার সময় তরুণী বলে ওঠে—সৈনিক কিংবা শাসক হওয়ার আগেমানুষ হওয়া ঢের ভালো, এই ছিল সংক্ষিপ্ত আলাপ।তরুণের কাছে কোনো প্রত্যুত্তর নেই, আছে দুরবিনসবুজ পাতার আড়ালে কোথাও হয়তোওত পেতে বসে আছে বিধ্বংসী কাছিম গতির দিনসুযোগ কোথায়, তার সঙ্গে বহুদিন পর দ্বিরালাপ।
পাহাড়ের হিম কনকনে ঘ্রাণ যদি আজীবন বয়ে যায়লতানো গাছের দড়ি বেয়ে টিলা থেকে অন্য টিলায়,যারা ওত পেতে বসে থাকে শিকার ও শিকারি হয়েতাদের শরীর বেয়ে নেমে আসে শিহরণ, অচেনা সাপ।তরুণী আবার বলে ওঠে আদতে তুমি কী চাও?খনিজ লবণ নাকি কর্দমাক্ত শরীরের লোনা ঘামতরুণ কী উত্তর দেবে, নির্ঘুম বহু রাত পেরিয়ে এসেকানে তখনো বাজছিল সহযোদ্ধার মৃত্যুপ্রলাপ।লাল কাঁকড়ার দংশনে আহত একটি সমুদ্রতীরবুকপকেটে বয়ে এনেছিল দেখাবে বলে জলেরনগ্ন শরীর, কোথায় সমাপ্ত নিঃসঙ্গ বেলা—অস্থিরএইখানে এইভাবে শেষ হয় দুজনের নিরুত্তর সংলাপ।






