জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। বক্তব্য রাখেন সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী, তৌফিক এলাহী, হারুনুর রশীদ জুয়েল, রেজভী আহমেদ, আনিছুর রহমান, গোলাম রাব্বানী মাস্টার, আব্দুল মতিন, সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, আহ্বায়ক কমিটির সদস্য ইফতাদুল হক, উলিউল্লাহ রতন, আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, আতিক হাসান সোহাগ, তারেক ইবনে ফিরোজ, মাজারুল হক সেন্জু, আমিনুর রহমান লিটন, ফজল, আকাশ, সাগর, কিবরিয়া, নয়ন প্রধান, পলাশ, জিল্লু মাহবুব, রবিন, রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিকভাবে মাঠে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং মানুষের পাশে থেকে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে হবে। তারা প্রধান মন্ত্রী তারেক রহমানের বার্তা অনুসরণ করে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও বক্তারা উল্লেখ করেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদের আগামী উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। সংগঠনের গতিশীলতা ও ঐক্য বজায় রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।