সেমিফাইনালের চার দলের দুটিকে পেয়ে গেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সুপার এইটের ১ নম্বর গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ২ নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড উঠে গেছে শেষ চারে। বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে টিকে আছে চারটি দল। ১ নম্বর গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত এবং ২ নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাদ পড়ে গেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
শেষ চারে উঠতে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে কী করতে হবে শেষ ম্যাচে, ম্যাচের ফল কী হলে টিকে থাকবে দলগুলো।
• আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড আজও জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হারলে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে ১ নম্বর গ্রুপের শীর্ষ দলকে পাবে ইংলিশরা।.
• ইংল্যান্ডকে হারালে তো বটেই, এই ম্যাচ ভেসে গেলেও শেষ চার নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।
• হেরে গেলেও সুযোগ থাকবে দলটির। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে নেট রান রেটে হিসাব-নিকাশেও সেমিফাইনালের টিকিট পেতে পারে কিউইরা।
• পাকিস্তানের ভাগ্য নিজেদের হাতে নেই। আজ নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারালে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তান বাদ।.এখনো ড্রাইভিং লাইসেন্স নেই, দুটি গাড়ির মালিক হয়ে গেলেন সূর্যবংশী .
• নিউজিল্যান্ড হেরে গেলেই শুধু সুযোগ থাকবে পাকিস্তানের। শ্রীলঙ্কাকে হারিয়ে নেট রান রেটের হিসাব মেলাতে হবে দলটিকে।
• শ্রীলঙ্কা আগেই বাদ পড়ে গেছে।
• দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা নিশ্চিত। জিম্বাবুয়েকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।.
• জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে প্রথম দুই ম্যাচ হেরেই।
• কার্যত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে ম্যাচটি, যারা জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে।.নাটকীয়তা ও রোমাঞ্চের পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল কারা
• ম্যাচ পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ।






