যাই যাই শীতে বসন্ততালাশে কাটে দিনআড়মোড়াভাঙা রোদ, কী সহাস্য, কী রঙিন!দুয়ারে দাঁড়ায় যদি প্রীতিগন্ধা উষ্ণ ভালোবাসাচুটিয়ে খেলতে রাজি বদলে দেওয়া জীবনের পাশা!আশা এক উত্তাল সমুদ্রমুখী প্রমোদ জাহাজতুমুল উচ্ছ্বাস তার, যেন এক নখদন্তময় বাজ!কখনো সিগাল—শুভ্র ডানা তার—আলোর পাহারাজল ছুঁই ছুঁই আকাশের নীল—মগ্ন আত্মহারা।যাই যাই শীতে শুনি আজ বসন্তের আগমন ধ্বনিএই বুকে প্রেম—আলোদীপ্ত—দ্রিমিদ্রিমি প্রেমের সিম্ফনি!
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ