বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক এবং কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সহকারী পরিচালক ও কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি ২০২৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে কর্তৃপক্ষের ঢাকা কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

.

তারিখ: ১ মার্চ ২০২৬ এবং ২ মার্চ ২০২৬
সময়: বেলা ১১টা ও বেলা ২টা (পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা হবে)
স্থান: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

.এডিবিতে চাকরির সুযোগ, কর্মস্থল ফিলিপাইন.

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নানা কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো—

  • সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

  • নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, চারিত্রিক সনদ  

  • অনলাইনে পূরণ করা আবেদনপত্রের রঙিন কপিসহ সব মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া প্রতিটি কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে।

.

মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, আগের প্রবেশপত্রই সঙ্গে আনতে হবে। প্রতিটি ডকুমেন্টের ওপর প্রার্থীর রোল নম্বর অবশ্যই লিখতে হবে।

*বিস্তারিত দেখুন এখানে

.শ্রম অধিদপ্তরে ৬৯ পদে চাকরির সুযোগ