শীতের মৌসুম যাচ্ছে, ঘরে-প্রান্তরে ব্যাপক শীত ছড়িয়ে পড়ছেএমনকি আমাদের কথাবার্তা-গল্পের মধ্যেও বহু শীত জড়িয়ে যাচ্ছেশহরে শীত শীত বলে হাঁক দিয়ে যাচ্ছে ফেরিওয়ালাপয়সা থাকলে কনকনে কিছু শীত কিনে জমিয়ে রাখতামআগামী গ্রীষ্মে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, ঘামতে ঘামতেযখন তুমি পুড়তে পুড়তে, গায়ের পোশাক ছুড়তে ছুড়তে ধরো গেলেশাহবাগ থেকে টিএসসি পর্যন্ত রাস্তায় আমি শীত ছড়িয়ে রাখবসেই শীতই কিনে জমিয়ে রাখতে চাই এই শীতেএটা তোমার জন্যেও ভালো হতো, কোনোরকম সংকেত যদি দিতে বা দাওআমি শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত রাস্তা হয়েই থাকবআমার বুকের মধ্যে জমে থাকবে কনকনে শীত, প্লিজ, হাই হিল পোরো না!তবে বর্তে যাব একদিন তুমি খালি পায়ে হাঁটলে
জীবনের নির্যাসে সৃষ্টি করেছেন তাঁর সময়
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:১১ অপরাহ্ণ