টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। কলম্বোয় টসের সময়ই নেমেছে বৃষ্টি। দুই পেসার নিয়ে নামছে পাকিস্তান। দলটির অধিনায়ক সালমান আগা টসের সময়ই বলেছেন, সেরা খেলাটা খেলতে হবে তাদের, স্পিনাররা রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, তাঁর দলও তৈরি।
সবাইকে স্বাগত!
গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ২০ দল থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপে এখন টিকে আছে ৮ দল। দুই গ্রুপে দুটি করে চার দল যাবে সেমিফাইনালে। আজ সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।






