সে ছিল একুশের ভোর স্বাধীন বাংলাদেশেশিশিরের কণা ছিল ঘাসে, পলাশ ফুটেছেতারপর আরেক কবিতার সূচনা...ভেজা ঘাসে বিছানো চাটাইয়ে চিত্ত সাহার বইয়ের পসরাএ-ও হয় নাকি, এ রকমভাবে বইয়ের বিকিকিনি?বুঝিনি সেদিন, এভাবেই উঠে যায় কীর্তিস্তম্ভশুরু হয় কোনো কোনো অমর কবিতা,গঙ্গোত্রী-গোমুখ থেকে যেভাবেনেমে এসেছিল গঙ্গা-পদ্মা-গড়াইয়ের ধারাজানি না কার দিব্যচোখে ছিল এই নদীজন্মপ্রভাতফেরি করে আসা আমরা ক’জনাওপড়তে পারিনি চিত্তদার দূরাভাসী চোখচাটাই বিছিয়ে বই বেচছেন চিত্তরঞ্জন সাহাএকুশের দিনভর: কী অবাক দুরূহ সেই গদ্যছবিএখন বইয়ের উৎসবে বইগুলো সব স্বপ্নের প্রজাপতিমেলামাঠজুড়ে পদ্যছবি, অবিনশ্বর আনন্দ-কবিতালিখেছিলেন চিত্তদা প্রথম পঙ্‌ক্তি সেই ভোরে।