ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১. ‘উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা’ ধারণার প্রবক্তা কে?

  ক. হেনরি ফেয়ল খ. ডগলাস ম্যাকগ্রেগর

  গ. পি এফ ড্রাকার ঘ. এফ ডব্লিউ টেইলর

২. ‘ফোরম্যান’ একটি প্রতিষ্ঠানের কোন ধরনের পদ?

  ক. নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক খ. প্রশাসক

  গ. মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক ঘ. উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক

৩. প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?

  ক. হেনরি ফেয়ল খ. অলিভার শেলডন

  গ. লুইস এ এলেন ঘ. চার্লস ব্যাবেজ

৪. ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি সর্বপ্রথম করতে হয়?

  ক. সংগঠন খ. পরিকল্পনা

  গ. কর্মী সংস্থান ঘ. নিয়ন্ত্রণ

.প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন.

৫. ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

  ক. ভূমি খ. মূলধন

  গ. যন্ত্রপাতি ঘ. মানুষ

৬. ব্যবস্থাপনা চক্র বলতে নিচের কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়?

  ক. কর্ম খ. উদ্দেশ্য

  গ. নীতি ঘ. উপকরণ

৭. ব্যবস্থাপনা পরিচালক কোন স্তরের ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করে?

  ক. উচ্চ খ. নিম্ন

গ. মধ্যম ঘ. উচ্চমধ্যম

৮. ব্যবস্থাপকের মৌলিক কাজের অন্তর্ভুক্ত—

  i. সমন্বয়সাধন করা ii. নির্দেশনা প্রদান করা

  ii. সিদ্ধান্ত গ্রহণ করা 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. প্রতিষ্ঠানের নির্দেশনা প্রবাহিত হয়—

i. ব্যবস্থাপনার উচ্চ স্তরে ii. ব্যবস্থাপনার মধ্যম স্তরে

iii. ব্যবস্থাপনার নিম্ন স্তরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

.

১০. নিয়ন্ত্রণ কাজটি প্রধানত কোন স্তরের কাজ?

  ক. মধ্যম খ. নিম্ন

  গ. উচ্চ ঘ. মাঠপর্যায়

১১. ‘The Art of Har’ গ্রন্থটি রচনা করেন কে?

  ক. সান-জু খ. রবার্ট ওয়েন

গ. প্লেটো ঘ. সক্রেটিস

১২. ‘প্রেষণার চাহিদা সোপান তত্ত্ব ’—কে আবিষ্কার করেন?

ক. উইলিয়াম হার্জবার্গ খ. এলটন মেয়ো

গ. হেনরি লরেন্স গ্যান্ট ঘ. আব্রাহাম মাসলো

১৩.  দুতরফা হিসাবসংরক্ষণ পদ্ধতি প্রবর্তন করেন কে?

ক. নিকোলো ম্যাকিয়াভেলি খ. লুকা প্যাসিওলি

গ. জেমস স্টুয়ার্ট ঘ. স্যার থমাস মুর

সঠিক উত্তর

১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ


মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা