অন্য আলো

এই বিভাগের সকল সংবাদ

ব্রাজিল–আর্জেন্টিনা: আমাদের পাড়ার দুই দূরদেশ

ব্রাজিল–আর্জেন্টিনা: আমাদের পাড়ার দুই দূরদেশ

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই এই ঘটনাটা মনে পড়ে। একা একা হাসি। আবার একই সঙ্গে একধরনের ধূসরতা ছুঁয়ে যায়। হাজার হাজার মাইল দূরের একটা দেশের হারে আমার দেশের মানুষের এত উন্মাদনা হয় কী করে?

২২ জুন, ২০২৬ এ ৪:৫৪ অপরাহ্ণ
কাগজের এরোপ্লেন

কাগজের এরোপ্লেন

শাহাদুজ্জামানের গল্পটি প্রকাশিত হয়েছিল ১৯৯৮ সালের ৬ নভেম্বর মুক্তকণ্ঠের প্রথম বর্ষের তৃতীয় সংখ্যার ‘শুক্রবারের সাময়িকী’তে। তখনো মুক্তকণ্ঠ অনলাইন কার্যক্রম শুরু হয়নি, তাই গল্পটি এত দিন শুধু ছাপা পত্রিকার পাতাজুড়েই ছিল। গল্পটি আজ প্রথমবারের মতো অন্য আলোর অনলাইন পাঠকের জন্য উপস্থাপন করা হলো।

২২ জুন, ২০২৬ এ ১১:৫০ পূর্বাহ্ণ
কীভাবে এক ভোগবিলাসী যুবক সাধকে রূপান্তরিত হলেন

কীভাবে এক ভোগবিলাসী যুবক সাধকে রূপান্তরিত হলেন

দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর মরমি কবি ফরিদ উদ্দিন আত্তারের ‘তাজকিরাত আল-আউলিয়া’ ফারসি ভাষায় রচিত সুফিদের জীবনীভিত্তিক একটি আকরগ্রন্থ। বাংলায় এর আক্ষরিক অর্থ ‘সাধুদের জীবনী’। মূল বইটির পরিসর অনেক বিস্তৃত; কিন্তু ব্রিটিশ প্রাচ্যবিদ এবং তাসাউফ ও ফারসি সাহিত্যের পণ্ডিত এ জে আরবেরি (১৯০৫-১৯৬৯) বইটির একটি অ্যাব্রিজড বা সংক্ষিপ্ত ভার্সন প্রকাশ করেছেন। ২০০০ সালে ইংরেজি ভাষায় এটি ‘মুসলিম সেইন্টস অ্যান্ড মিস্টিকস’ নামে বের হয়। বইটিতে ৩৮টি অধ্যায়ে ভাগ করে সুফি সাধক ও তাঁদের জীবনের নানা অলৌকিক ঘটনার উল্লেখ করেছেন আরবেরি। এর একটি অধ্যায় সিজিস্তান বা বর্তমান আফগানিস্তানসংলগ্ন অঞ্চলের অধিবাসী প্রখ্যাত সুফি সাধক মালেক ইবনে দিনারের নামে।

২২ জুন, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
সার্ত্রের অস্তিত্ববাদ: মানুষ কি নিজেই নিজের নির্মাতা

সার্ত্রের অস্তিত্ববাদ: মানুষ কি নিজেই নিজের নির্মাতা

অস্তিত্ববাদের সূচনা হয় ১৯২০-এর দশকে জার্মানিতে। এটা বিংশ শতাব্দীর পাশ্চাত্য দর্শনের অন্যতম প্রধান ধারা এবং আজও পশ্চিমা পুঁজিবাদী মতাদর্শে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। অস্তিত্ববাদী দর্শনের ইতিহাসে জঁ পল সার্ত্র (১৯০৫–১৯৮০) একটি উল্লেখযোগ্য নাম। তাঁর অস্তিত্ববাদী দর্শন মানুষের ইচ্ছাশক্তি অনুসন্ধান করে এবং মানব স্বাধীনতাকে কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। তিনি বিশ্বাস করতেন, মানুষের অস্তিত্ব তার সত্তার পূর্বে আসে। অস্তিত্ববাদকে তিনি মানবতাবাদ হিসেবে ব্যাখ্যা করেন, যা আজও বাস্তবিক অর্থে গুরুত্ব বহন করে।

২১ জুন, ২০২৬ এ ১২:৪১ অপরাহ্ণ
জসীমউদ্‌দীনের সাম্প্রতিক পাঠ

জসীমউদ্‌দীনের সাম্প্রতিক পাঠ

কুদরত-ই-হুদা জসীমউদ্‌দীন: আধুনিকতা ছাড়িয়ে নামের যে পুস্তক সম্প্রতি প্রচার করেছেন, তার নামের মধ্যেই কালের একটি ইশারা আছে। কবি জসীমউদ্‌দীন লেখালেখি করেছেন ঘোরতর আধুনিকতাবাদী কাব্যচর্চার...

২১ জুন, ২০২৬ এ ৯:৪৫ পূর্বাহ্ণ
লাশকাটা ঘরে আরও একবার

লাশকাটা ঘরে আরও একবার

নীড়ে ফেরা বাদুড়ের ঝাঁকে শুকতারা ঠিকানা হারায়
এ বড় কঠিন কাল, হিম ঝরে মধ্যরাতে বিছানায়
শিশু হিসু ক’রে পাশ ফেরে, নারী শোনে
পরাবাস্তব কড়ানাড়া
থেমে গেছে দূরের কাড়া-নাকাড়া।

শিয়ালেরা...

২১ জুন, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ
গত রাতে, চন্দ্রমোহের পথে

গত রাতে, চন্দ্রমোহের পথে

কবিতার সংজ্ঞা, উত্তরবঙ্গের মঙ্গা।কবিতার মূল্য, রাধার রজনীতুল্য।কবিতার সত্য, শিয়রে নার্সের ছায়া, পথ্য।কবিতার দুঃখ, যে জীবন নিবু নিবু, তারও জীবনই মুখ্য।সেই কবিতার সঙ্গে, একত্রিত অতীতের উপহার: গত...

২১ জুন, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী

প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী

একদিকে ধনকুবেরের বিলাসী জীবন, অন্যদিকে চে গুয়েভারার বিপ্লবের স্বপ্ন সাকার করার আকাঙ্ক্ষা। এক হাতে বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া বইয়ের পাণ্ডুলিপি, অন্য হাতে ‘অস্ত্র’। গত শতকের ইউরোপীয় ইতিহাসে জিয়ানজিয়াকোমো ফেলত্রিনেল্লির (Giangiacomo Feltrinelli) চেয়ে রহস্যময় ও বৈপরীত্যে ভরা চরিত্র কি আছে?

২০ জুন, ২০২৬ এ ৭:১৫ অপরাহ্ণ
বাংলায় মাদ্রাসাশিক্ষার সূচনা ও প্রসার

বাংলায় মাদ্রাসাশিক্ষার সূচনা ও প্রসার

বর্তমান যুগে অগ্রসর বিদ্যাচর্চাকে অবহেলা করে মাদ্রাসাশিক্ষার প্রাচীন পাঠ্যক্রমগুলোর মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখে টিকে থাকা যে অসম্ভব, আলেম–সমাজ তা অনুধাবন করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ধর্মের ক্ষেত্রেও যে যুক্তি, মননশীলতা, জ্ঞান–বিজ্ঞান ও তর্কবিতর্কের অবকাশ রয়েছে, তার এক নীরব সাক্ষী অতীতের মাদ্রাসার পাঠ্যক্রম, যেখানে যুক্তিবিজ্ঞান ও তর্কশাস্ত্র (মানতেক), দর্শন (ফালসাফা), স্বাধীন বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা ও নিত্যনতুন সমস্যাগুলোর সৃজনশীল সমাধান (ইজতেহাদ) ইত্যাদি বিষয়ের ওপর জোর দেওয়া হতো।

২০ জুন, ২০২৬ এ ১২:৪০ অপরাহ্ণ
দূরত্ব ও আত্মীয়তার মধ্যবর্তী ভূগোল

দূরত্ব ও আত্মীয়তার মধ্যবর্তী ভূগোল

‘আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি’ শিরোনামের এই একক প্রদর্শনী শেষ পর্যন্ত পরিচয় সম্পর্কে কোনো প্রস্তুত বক্তব্য দেয় না। বরং আত্মীয়তা, দূরত্ব, স্মৃতি, শরীর ও প্রকৃতির সঙ্গে সম্পর্কের ধারণাগুলোকে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করে। রাগা রহমানের আগ্রহ শিকড় খুঁজে পাওয়ার মধ্যে নয়; বরং শিকড় সম্পর্কে প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করার মধ্যে। প্রদর্শনীটির গুরুত্বও সম্ভবত সেখানেই।

২০ জুন, ২০২৬ এ ১১:১৬ পূর্বাহ্ণ
‘জীবনানন্দ নিজেকে বরিশাল থেকে নির্বাসিত মনে করতেন’

‘জীবনানন্দ নিজেকে বরিশাল থেকে নির্বাসিত মনে করতেন’

ক্লিন্টন বুথ সিলি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ভাষা ও সভ্যতা বিভাগের ইমেরিটাস অধ্যাপক। বাংলা সাহিত্যের এই গবেষক লিখেছেন কবি জীবনানন্দ দাশের গবেষণামূলক জীবনী, ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। ইউপিএল থেকে সম্প্রতি পুনঃপ্রকাশিত হয়েছে তাঁর বই বরিশাল অ্যান্ড বিয়ন্ড: এসেজ অন বাংলা লিটারেচার। ২১ জুন ৮৫তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো তাঁর এই সাক্ষাৎকার, নিয়েছেন প্রিয়ম পাল।

১৯ জুন, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ