প্রচ্ছদ/সীতাকুণ্ড

সীতাকুণ্ড

মোট 172 টি সংবাদ · পৃষ্ঠা 7 / 8

জ্বালানি সংকটে স্পিডবোট বন্ধ, ঈদযাত্রা নিয়ে দুশ্চিন্তা যাত্রীদের

জ্বালানি সংকটে স্পিডবোট বন্ধ, ঈদযাত্রা নিয়ে দুশ্চিন্তা যাত্রীদের

অকটেন সংকটে চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন চালক ও শ্রমিকেরা। ঈদের আগে এ সংকট দূর করা না গেলে এ পথে চলাচল করা যাত্রীদের দুর্ভোগ পোহাতে  হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৪ মার্চ, ২০২৬ এ ৩:০৭ অপরাহ্ণ
মহাসড়কে উল্টে গেল কাভার্ড ভ্যান, রাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’

মহাসড়কে উল্টে গেল কাভার্ড ভ্যান, রাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেভিকল কোম্পানির আঠা (গ্লু) তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ড ভ্যান উল্টেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

১৩ মার্চ, ২০২৬ এ ১২:২৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বিএনপি-যুবদল সংঘর্ষের এক দিন পর উদ্ধার হলো যুবকের লাশ

সীতাকুণ্ডে বিএনপি-যুবদল সংঘর্ষের এক দিন পর উদ্ধার হলো যুবকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও যুবদলের অনুসারীদের দুই পক্ষের সংঘর্ষের এক দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকার একটি টমেটোখেত থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

১১ মার্চ, ২০২৬ এ ৫:৫০ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী অভিযান শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী অভিযান শুরু

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল আজ সকালে মুক্তকণ্ঠকে বলেন, ‘যৌথ বাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।’

৯ মার্চ, ২০২৬ এ ৮:৩৫ পূর্বাহ্ণ
রোগে খেত নষ্ট, আর জিরা চাষ করবেন না চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃষক

রোগে খেত নষ্ট, আর জিরা চাষ করবেন না চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো জিরার চাষ করে তাক লাগিয়ে দিয়েছিলেন কৃষক মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন। জিরার ফুল দেখে খুবই খুশি হয়েছিলেন তিনি। ফলনও আসতে শুরু করেছিল। তবে হঠাৎ রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় পুরো জিরাখেত। অনেক চেষ্টার পরও ফলন বাঁচাতে পারেননি তিনি।

৪ মার্চ, ২০২৬ এ ১০:৫৯ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই মেয়েটি মারা গেছে

সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই মেয়েটি মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের সেই মেয়েটি মারা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

৩ মার্চ, ২০২৬ এ ৯:৩১ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডের ইকোপার্কে উদ্ধার শিশুটির শ্বাসনালি কাটা পড়েছে, কথা বলতে

সীতাকুণ্ডের ইকোপার্কে উদ্ধার শিশুটির শ্বাসনালি কাটা পড়েছে, কথা বলতে

চট্টগ্রাম সীতাকুণ্ড দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত আট বছরের কন্যাশিশুটির শ্বাসনালি কেটে গেছে। ফলে সে কথা বলতে পারছে না। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। আজ সোমবার শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

২ মার্চ, ২০২৬ এ ৫:৩৫ অপরাহ্ণ
সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নারীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মান্দারীটোলা রাস্তার মাথা এলাকায় বৌদ্ধ মহাশ্মশানের কাছে এ ঘটনা ঘটে।

২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:০০ অপরাহ্ণ
সীতাকুণ্ডের যে সবজিবাজার থেকে এক দিনেই ঢাকায় গেল ৩৬ হাজার লাউ

সীতাকুণ্ডের যে সবজিবাজার থেকে এক দিনেই ঢাকায় গেল ৩৬ হাজার লাউ

সড়কের পাশে সারি সারি লাউয়ের পসরা। এখান থেকেই একে একে কিনছেন পাইকাররা। কেউ নিচ্ছেন দুই হাজার, আবার কেউ নিচ্ছেন পাঁচ হাজার। এভাবেই পাঁচ ঘণ্টায় ৩৬ হাজার লাউ গেল ঢাকায়।

১৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৫১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু, তীর্থযাত্রী কম

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু, তীর্থযাত্রী কম

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের শিবচতুর্দশী মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এ মেলা শুরু হয়। আগামীকাল রোববার শিবরাত্রি। প্রতিবছর দিনটিতে চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীরা তীর্থ করতে আসেন।

১৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:২৩ অপরাহ্ণ
ঝামেলা করলে জনবিস্ফোরণ হবে, বললেন র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি

ঝামেলা করলে জনবিস্ফোরণ হবে, বললেন র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের নামে ঢালাওভাবে গ্রেপ্তার করতে দেওয়া হবে না। কাউকে ধরতে হলে অভিযানের আগে আসামির নাম-ঠিকানা জানাতে হবে। এসব কথা বলেছেন জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন।

২৩ জানুয়ারী, ২০২৬ এ ১০:১১ পূর্বাহ্ণ
জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, আসামি ২২৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, আসামি ২২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা হয়েছে।

২২ জানুয়ারী, ২০২৬ এ ৩:৩৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন এখনো জ্বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন এখনো জ্বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে আগুন এখনো জ্বলছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার রাতভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও কর্মজীবী মানুষ।

২২ জানুয়ারী, ২০২৬ এ ১০:৪৪ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামালের দোকানে আগুন, ঢাকা-চট্টগ্রাম

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামালের দোকানে আগুন, ঢাকা-চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটে পড়েন যাত্রী ও চালকেরা। রাত ১২টার দিকে ঢাকামুখী লেনে সীমিতভাবে গাড়ি চলাচল শুরু হয়।

২১ জানুয়ারী, ২০২৬ এ ১১:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষ বেড়েছে, মিলছে দ্বিগুণ দাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষ বেড়েছে, মিলছে দ্বিগুণ দাম

সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষাবাদ শুরু হয়েছে ২০২৩ সালে। সে বছর পরীক্ষামূলকভাবে ১৩ শতক জমিতে ১ হাজার ২০০ চারা লাগানো হয়। রঙের ভিন্নতার কারণে খুব দ্রুত স্থানীয় বাজারে এটি জনপ্রিয় হয়ে ওঠে। যার কারণে পরের বছর থেকে চাষাবাদও বেড়ে যায়। ২০২৪ সালে চাষাবাদ হয় ৩ হেক্টর জমিতে। চলতি মৌসুমে সীতাকুণ্ডের ৪ হেক্টর জমিতে রঙিন ফুলকপির চাষ হয়েছে।

২১ জানুয়ারী, ২০২৬ এ ১০:৪২ পূর্বাহ্ণ
সীতাকুণ্ড - টপিক | মুক্তকণ্ঠ