প্রচ্ছদ/সীতাকুণ্ড

সীতাকুণ্ড

মোট 142 টি সংবাদ · পৃষ্ঠা 6 / 6

রোগে খেত নষ্ট, আর জিরা চাষ করবেন না চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃষক

রোগে খেত নষ্ট, আর জিরা চাষ করবেন না চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো জিরার চাষ করে তাক লাগিয়ে দিয়েছিলেন কৃষক মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন। জিরার ফুল দেখে খুবই খুশি হয়েছিলেন তিনি। ফলনও আসতে শুরু করেছিল। তবে হঠাৎ রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় পুরো জিরাখেত। অনেক চেষ্টার পরও ফলন বাঁচাতে পারেননি তিনি।

৪ মার্চ, ২০২৬ এ ১০:৫৯ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই মেয়েটি মারা গেছে

সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই মেয়েটি মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের সেই মেয়েটি মারা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

৩ মার্চ, ২০২৬ এ ৯:৩১ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডের ইকোপার্কে উদ্ধার শিশুটির শ্বাসনালি কাটা পড়েছে, কথা বলতে

সীতাকুণ্ডের ইকোপার্কে উদ্ধার শিশুটির শ্বাসনালি কাটা পড়েছে, কথা বলতে

চট্টগ্রাম সীতাকুণ্ড দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত আট বছরের কন্যাশিশুটির শ্বাসনালি কেটে গেছে। ফলে সে কথা বলতে পারছে না। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। আজ সোমবার শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

২ মার্চ, ২০২৬ এ ৫:৩৫ অপরাহ্ণ
সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নারীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মান্দারীটোলা রাস্তার মাথা এলাকায় বৌদ্ধ মহাশ্মশানের কাছে এ ঘটনা ঘটে।

২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:০০ অপরাহ্ণ
সীতাকুণ্ডের যে সবজিবাজার থেকে এক দিনেই ঢাকায় গেল ৩৬ হাজার লাউ

সীতাকুণ্ডের যে সবজিবাজার থেকে এক দিনেই ঢাকায় গেল ৩৬ হাজার লাউ

সড়কের পাশে সারি সারি লাউয়ের পসরা। এখান থেকেই একে একে কিনছেন পাইকাররা। কেউ নিচ্ছেন দুই হাজার, আবার কেউ নিচ্ছেন পাঁচ হাজার। এভাবেই পাঁচ ঘণ্টায় ৩৬ হাজার লাউ গেল ঢাকায়।

১৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৫১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু, তীর্থযাত্রী কম

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু, তীর্থযাত্রী কম

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের শিবচতুর্দশী মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এ মেলা শুরু হয়। আগামীকাল রোববার শিবরাত্রি। প্রতিবছর দিনটিতে চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীরা তীর্থ করতে আসেন।

১৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:২৩ অপরাহ্ণ
ঝামেলা করলে জনবিস্ফোরণ হবে, বললেন র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি

ঝামেলা করলে জনবিস্ফোরণ হবে, বললেন র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের নামে ঢালাওভাবে গ্রেপ্তার করতে দেওয়া হবে না। কাউকে ধরতে হলে অভিযানের আগে আসামির নাম-ঠিকানা জানাতে হবে। এসব কথা বলেছেন জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন।

২৩ জানুয়ারী, ২০২৬ এ ১০:১১ পূর্বাহ্ণ
জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, আসামি ২২৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, আসামি ২২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা হয়েছে।

২২ জানুয়ারী, ২০২৬ এ ৩:৩৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন এখনো জ্বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন এখনো জ্বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে আগুন এখনো জ্বলছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার রাতভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও কর্মজীবী মানুষ।

২২ জানুয়ারী, ২০২৬ এ ১০:৪৪ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামালের দোকানে আগুন, ঢাকা-চট্টগ্রাম

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামালের দোকানে আগুন, ঢাকা-চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটে পড়েন যাত্রী ও চালকেরা। রাত ১২টার দিকে ঢাকামুখী লেনে সীমিতভাবে গাড়ি চলাচল শুরু হয়।

২১ জানুয়ারী, ২০২৬ এ ১১:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষ বেড়েছে, মিলছে দ্বিগুণ দাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষ বেড়েছে, মিলছে দ্বিগুণ দাম

সীতাকুণ্ডে রঙিন ফুলকপির চাষাবাদ শুরু হয়েছে ২০২৩ সালে। সে বছর পরীক্ষামূলকভাবে ১৩ শতক জমিতে ১ হাজার ২০০ চারা লাগানো হয়। রঙের ভিন্নতার কারণে খুব দ্রুত স্থানীয় বাজারে এটি জনপ্রিয় হয়ে ওঠে। যার কারণে পরের বছর থেকে চাষাবাদও বেড়ে যায়। ২০২৪ সালে চাষাবাদ হয় ৩ হেক্টর জমিতে। চলতি মৌসুমে সীতাকুণ্ডের ৪ হেক্টর জমিতে রঙিন ফুলকপির চাষ হয়েছে।

২১ জানুয়ারী, ২০২৬ এ ১০:৪২ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে খামারের কর্মীকে কুপিয়ে ৭টি গরু লুট

সীতাকুণ্ডে খামারের কর্মীকে কুপিয়ে ৭টি গরু লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় ব্রাদার্স অ্যাগ্রো নামে একটি খামার থেকে শাহিওয়াল জাতের সাতটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে খামারের এক কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এই ডাকাতির ঘটনা ঘটে।

২০ জানুয়ারী, ২০২৬ এ ১১:০৫ পূর্বাহ্ণ
ফাঁদ পেতে হরিণ শিকার, বনের ভেতর মাংস কাটার সময় আটক ১

ফাঁদ পেতে হরিণ শিকার, বনের ভেতর মাংস কাটার সময় আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বনে হরিণ শিকার করা এক যুবককে আটক করেছে বন বিভাগ। গতকাল বুধবার বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করলে গ্রেপ্তার দেখায় পুলিশ।

৮ জানুয়ারী, ২০২৬ এ ১০:৪৫ পূর্বাহ্ণ
সীতাকুণ্ড - টপিক | মুক্তকণ্ঠ