প্রচ্ছদ/সাহিত্য

সাহিত্য

মোট 403 টি সংবাদ · পৃষ্ঠা 10 / 17

নগ্নতার আবরণে ঢাকা এক সন্ত-কবি

নগ্নতার আবরণে ঢাকা এক সন্ত-কবি

আক্কা মহাদেবী যে রাজকীয় বস্ত্র ও অলংকার ত্যাগ করে সম্পূর্ণ নগ্ন হয়ে যান এবং তাঁর দীর্ঘ কেশই ছিল একমাত্র আবরণ; এ নগ্নতা ছিল জাগতিক মোহ, সামাজিক লজ্জা ও পুরুষতান্ত্রিক কর্তৃত্ব থেকে মুক্তির শক্তিশালী প্রতীক। তাঁর এ পথ ছিল প্রচলিত সামাজিক ও ধার্মিক কাঠামোর প্রতি এক চ্যালেঞ্জ। তিনি ভিক্ষার অন্নে জীবন ধারণ করতেন এবং ভাঙা মন্দিরে রাত কাটাতেন। এভাবে তিনি ইন্দ্রিয়তৃপ্তি ও বৈষয়িক বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন।

৯ জুলাই, ২০২৬ এ ৮:১৫ পূর্বাহ্ণ
নীল স্যুটকেস

নীল স্যুটকেস

হেনরি স্যুটকেসটার সঙ্গে মাথা ঘষছে। সিনথিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দৃশ্যটা কোনো কারণে আমার খুব ভালো লাগছে। স্যুটকেসটা একটু ঘুরে গেছে। এখন ওর আধখোলা চেইন দেখা যাচ্ছে। ওখান থেকে লাল-সবুজ চেকের একটা কাপড় উঁকি দিচ্ছে । আর পাশে সাদা পশমি কিছু। অনেকটা শীতের রাতে ঘুমানোর আগে পরার মোজার মতো। হঠাৎ করেই আমার মনে হলো, স্যুটকেসটা বাড়ি ফেরার জন্য গোছানো হয়নি। বাইরে আবার তুষার নামতে শুরু করেছে। ধীরে। একেবারে শব্দহীন।

৯ জুলাই, ২০২৬ এ ৭:১৫ পূর্বাহ্ণ
কেন আজও প্রাসঙ্গিক সুভাষ মুখোপাধ্যায়

কেন আজও প্রাসঙ্গিক সুভাষ মুখোপাধ্যায়

২০০৩ সালের ৮ জুলাই কবি সুভাষ মুখোপাধ্যায় পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর সাহিত্যকীর্তি আজও সমান জীবন্ত ও প্রাসঙ্গিক। সময় যত এগিয়েছে, ততই নতুন অর্থে ফিরে এসেছে তাঁর কবিতা। সমাজে যখনই শোষণ, অবিচার কিংবা ফ্যাসিবাদের অন্ধকার বিস্তার লাভ করেছে, তখনই প্রতিবাদী যুবসমাজ সাহস ও সংগ্রামের ভাষা খুঁজে পেয়েছে তাঁর কবিতায়। সুভাষ মুখোপাধ্যায় কেবল ২১ বছরের তরুণ পদাতিক-এর কবি নন; তিনি ছিলেন আজীবন সংগ্রামে অবিচল এক পথিক। তাঁর কবিতা শুধু একটি সময়ের রাজনৈতিক উচ্চারণ নয়, বরং ন্যায়, মানবমুক্তি ও প্রতিরোধের এক স্থায়ী কাব্যভাষা, যা যুগে যুগে মেহনতি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়ে যাবে। তাঁর বিখ্যাত কবিতার সেই অবিনশ্বর লাইন, যা চিরকাল মানুষের মনে আশার আলো জ্বেলে রাখবে: ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।’ (ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক)

৮ জুলাই, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ
নিষিদ্ধ ও বিতর্কিত বই নিয়ে ডুয়া লিপার ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’

নিষিদ্ধ ও বিতর্কিত বই নিয়ে ডুয়া লিপার ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’

লিভরারিয়া লেলোর ব্র্যান্ডপ্রধান ফ্রান্সিসকা পেদ্রো পিন্টো বলেন, ‘১২০ বছর ধরে আমরা একটি বিশ্বাসকে ধারণ করে আসছি যে বই মানুষের স্বাধীনতার শক্তিশালী মাধ্যম। ম্যানিফেস্টো লাইব্রেরি সেই বিশ্বাসেরই প্রতিফলন।’

৮ জুলাই, ২০২৬ এ ৭:১৫ পূর্বাহ্ণ
আমরা কি ‘সত্য-উত্তর’ যুগে বাস করছি

আমরা কি ‘সত্য-উত্তর’ যুগে বাস করছি

পোস্ট-ট্রুথের বিপরীতে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে ‘সমালোচনামূলক চিন্তাশক্তি’—কুন্দেরা যাকে বলছেন ‘প্রশ্নপ্রবণ চেতনা’ বা জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি। অনেকে মনে করেন ‘সেন্সরশিপ’ সমাধান। কিন্তু সেন্সরশিপের নীতিমালা তৈরি করবে বা বাস্তবায়ন করবে যে পক্ষ তাকেও আমরা আর বিশ্বাস করতে পারি না। ফলে ‘সেন্সরশিপ’ আরোপ করে সমালোচনার পথ বন্ধ করার প্রচেষ্টা হিতে বিপরীত হয়ে যায়—সমাজে সমালোচনামূলক চিন্তাশক্তির চর্চার ক্ষেত্র আরও সংকুচিত হয়ে আসে। একটি দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন মানুষ যুক্তি দিয়ে মতভেদ করতে শেখে; বিদ্বেষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। এই সত্য-উত্তর বাস্তবতায় আমাদের রক্ষাকবচ হতে পারে দেশের সহিষ্ণু, চিন্তাশীল নাগরিক।

৭ জুলাই, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ
পানির অপর নাম জীবন

পানির অপর নাম জীবন

পুলিশের ব্যারিকেডের এক পাশে দাঁড়িয়ে থাকা আশরাফুলের আঙুলগুলো কাঁপছে। তার ইউনিফর্মটা আজ বড়ো বেশি ভারী মনে হচ্ছে। লোহার খাঁচার ওই পাশে যারা আছে, তাদের মুখগুলো খুব চেনা মনে হচ্ছে, ওই মানুষের মধ্যে নিশ্চয় তূর্য মিশে গেছে, সকালে খুব তর্ক করেছে ছেলেটা, ওর সব বন্ধুরা মিছিলে চলে গেছে, সে-ই নাকি ঘরে বন্দী; আসলে ছেলেটা হয়েছে একদম ওর দাদার মতো, আশরাফুলের ঠিক উল্টো, সে তো ঠান্ডা মেজাজের ও শান্ত স্বভাবের লোক, এ জন্য তাকে হাফলেডিস বলে কেউ কেউ, সে অনেকবার শুনেছে, কিন্তু চামড়ার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেলে সে আর কী করতে পারে।

৭ জুলাই, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
৮০ বছর পর মিলল হিরোশিমার প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা

৮০ বছর পর মিলল হিরোশিমার প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা

প্রায় ৮০ বছর আগে লেখা হিরোশিমা পারমাণবিক বোমা হামলার এক প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে যুক্তরাষ্ট্রের একটি আর্কাইভে সেটি খুঁজে পাওয়া গেছে। এবার প্রথমবারের মতো বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে সেই মূল্যবান দলিল। শুধু তা–ই নয়, স্মৃতিকথাটি অবলম্বনে নির্মিত হবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। ‘হিরোশিমা, ৮: ১৫’ শিরোনামে এই স্মৃতিকথার লেখক কিয়োশি তানিমোতো। ১৯৪৭ সালে তিনি ২৩০ পৃষ্ঠার বইটি লিখেছিলেন। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তিনি নিজের চোখে দেখেছিলেন। সেই ভয়ংকর অভিজ্ঞতাই তিনি তুলে ধরেছিলেন লেখায়।

৫ জুলাই, ২০২৬ এ ১২:৩৬ অপরাহ্ণ
তোমার ঘ্রাণে

তোমার ঘ্রাণে

ছাতার শহর, রাতের প্রহর, তোমার কেনা মিথ্যে শোকে ঘ্রাণ মিশে যায় গায়ে গায়ে যেমন চেনা অন্য লোকের মিলিয়ে গেছে, যায়নি পাওয়া তোমার গায়ের সমস্ত ঘ্রাণ একটা শহর ব্যস্ত তখন হারিয়ে যাওয়ার খুব অভিমান।

৫ জুলাই, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
মানুষ

মানুষ

সীমান্তের ওপারে অস্ত্রধারী রক্ষীরা শত্রু ঠাওরে একদল নারী–পুরুষকে ঠেলে দিল সীমান্তের এপারে এপারে দণ্ডায়মান রক্ষীরাও প্রস্তুত ছিল, সাফ জানিয়ে দিল, ‘ওরা আমাদের কেউ নয় ’ চারপাশে প্রতিধ্বনি ওঠে—‘ওরা আমাদের কেউ নয়’।

৫ জুলাই, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
হাসপাতালে গালিব

হাসপাতালে গালিব

অ্যাটেনডেন্ট কেবিনে পেশেন্টের কাছে ফিরে গেলেন। গিয়ে দেখেন হাতে ব্যান্ডেজ নিয়ে পেশেন্ট বিছানায় শুয়ে আছে। তিনি বুঝতে পারলেন না একই সময়ে একজন মানুষ দুই জায়গায় কীভাবে থাকে! আমরা শুধু জানতে পারলাম অ্যাটেনডেন্ট অজ্ঞান হয়ে গালিবের বেডের পাশে ফ্লোরে পড়ে আছেন। ঘটনা জেনেছি তার জ্ঞান ফেরার পর।

৪ জুলাই, ২০২৬ এ ১:২৩ অপরাহ্ণ
সময় ও মানুষের গল্প

সময় ও মানুষের গল্প

জহির রায়হান সম্পর্কে কৌতূহল দিন দিন বাড়ছে। এ সংকলন পাঠের মাধ্যমে দীর্ঘদিন অনাবিষ্কৃত জহির রায়হানের সৃষ্টিশীলতা ও শিল্পমানসের এক নতুন দিগন্ত পাঠক-গবেষকদের সামনে উদ্ভাসিত হবে সন্দেহ ব্যতিরেকে।

৪ জুলাই, ২০২৬ এ ১১:২৭ পূর্বাহ্ণ
সত্যযুগ

সত্যযুগ

‘রাখেন আপনার আনাজপাতি। আপনার বন্ধুর সাথে কথা বলেন।’ বে ফোন নিয়ে বলল, ‘হারামজাদা!’ পপাই দ্য সেইলরের মতো হাসলাম। আর কী করব? আমি অধিকাংশ সময় মিথ্যা কথা বলি। মোবাইল ফোনে নাইনটি নাইন পার্সেন্ট বলি। মোবাইল ফোন অফ করে দিলাম। এখন আমি আর অতনু কথা বলব। সারা রাত কথা বলব। দশ বছর আগে মরে গেছে অতনু, তার সঙ্গে মিথ্যা কথা বলা যায় না।

৪ জুলাই, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
বুদ্ধির মুক্তির অবিচল পথিক

বুদ্ধির মুক্তির অবিচল পথিক

মুসলিম সাহিত্য সমাজ ও তার ভাবাদর্শ অবলম্বন করে বুদ্ধির মুক্তি আন্দোলন ও ‘শিখা’ পত্রিকা প্রকাশের শত বছর পূর্ণ হলো ২০২৬ সালে। পাশাপাশি অধ্যাপক আবুল ফজলের জন্মদিন ছিল ১ জুলাই। এ উপলক্ষে তাঁর পুত্রের স্মৃতিচারণা।

৩ জুলাই, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ
আধুনিক মালয়েশিয়াকে জানতে পড়তে পারেন যে ৪ বই

আধুনিক মালয়েশিয়াকে জানতে পড়তে পারেন যে ৪ বই

মালয়েশিয়াকে নিয়ে লেখা ইংরেজি ভাষার অনেক জনপ্রিয় বই আছে। তবে সেসব বইয়ে ঘুরেফিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি দখলদারির গল্প আসে; কিন্তু আজকের মালয়েশিয়াকে বুঝতে চাইলে অতীতের গল্পে পড়ে থাকলে চলবে না। দেশটির সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবন অনেক বদলে গেছে। সেই পরিবর্তনের গল্পও উঠে এসেছে সমসাময়িক লেখকদের বইয়ে। মালয়েশিয়াকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয়, এমন চারটি বইয়ের খোঁজ জেনে নিন।

২ জুলাই, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
সৈনিকের স্বপ্ন

সৈনিকের স্বপ্ন

কিন্তু একদিন, ঠিক দুপুর বারোটা তেইশ মিনিটে এক আশ্চর্য কাণ্ড ঘটল। আকাশটা হঠাৎ একদম নীল হয়ে গেল। কোনো মেঘ নেই, কোনো পাখির ডাক নেই। এক গভীর নিস্তব্ধতা। অয়নের মনে হলো, তার কানের ভেতর কেউ যেন খুব জোরে একটা ঘণ্টা বাজিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সে ওপাশের দাউদের চোখের দিকে তাকাল। একটা প্রশ্ন তার মাথার ভেতরে পোকার মতো কামড়াতে শুরু করল—‘আমি কেন এখানে? ও কেন ওখানে? আমাদের মাঝখানে এই লোহার কাঁটাতার কেন? কাঁটাতারের ওপারের মানুষটি সত্যিই কি আমার শত্রু?’

১ জুলাই, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
‘একজন শিল্পীর সব ধরনের শিল্প ও সাহিত্য সম্পর্কে জানা দরকার’

‘একজন শিল্পীর সব ধরনের শিল্প ও সাহিত্য সম্পর্কে জানা দরকার’

শিল্পী মুস্তাফা মনোয়ার গতকাল ২৯ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত বছর ৩ আগস্ট তাঁর এই সাক্ষাৎকার নেন এস এম রাকিবুর রহমান।

৩০ জুন, ২০২৬ এ ২:০৪ অপরাহ্ণ
অনুপ্রেরণা

অনুপ্রেরণা

ভেতরে–ভেতরে আমি বেশ উত্তেজনা অনুভব করলাম। কয়েক মিনিট! আর মাত্র কয়েক মিনিট পরেই দেখা হবে তাঁর সাথে! টের পেলাম, হাত ঘামছে আমার। গলা শুকিয়ে যাচ্ছে। ঘরের চারপাশে তাকালাম। বসার ঘর। কোনো জাঁকজমক নেই। নেই কোনো দামি আসবাব। শুধু ঘরে আছে এক সেট সোফা। পুরোনো আমলের। সেই সোফায় আমি বসেছি। আমার সামনে বেতের তৈরি টি–টেবিল। তবে এসব সাধারণ আসবাবই আমাকে আরও বেশি উত্তেজিত করে তুলল। এত বড় লেখক!

৩০ জুন, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
‘মুতাশাবিহ’: কোরআনে শাব্দিক পুনরাবৃত্তির রহস্য

‘মুতাশাবিহ’: কোরআনে শাব্দিক পুনরাবৃত্তির রহস্য

প্রতিটি প্রায় একই রকম আয়াতের মধ্যে শব্দের সামান্য অদলবদল, একটা শব্দের আগে-পরে হওয়া বা বাক্যের গঠনে ছোট কোনো পরিবর্তন, যা নিছক কাকতালীয় নয়।

২৯ জুন, ২০২৬ এ ৪:৪৫ অপরাহ্ণ
বিদ্রোহ, পরিচয়ের দ্বন্দ্ব ও আধুনিকতার পূর্বাভাস

বিদ্রোহ, পরিচয়ের দ্বন্দ্ব ও আধুনিকতার পূর্বাভাস

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এমন এক নাম, যিনি কেবল কাব্য ও নাটকের ধারাই বদলে দেননি; বরং সাহিত্যকে একটি নতুন বিশ্বদৃষ্টির সঙ্গে যুক্ত করেছিলেন। তাঁর জন্মের দুই শতকের বেশি সময় পেরিয়ে এবং মৃত্যুর দেড় শতাব্দীর কাছাকাছি এসে আজও তাঁর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা নতুন মাত্রা অর্জন করে, কারণ তিনি একই সঙ্গে ঐতিহ্য ভাঙার সাহস এবং নতুন ঐতিহ্য নির্মাণের শক্তি—দুটিই ধারণ করেছিলেন।

২৯ জুন, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
দুপুরের রোদ রক্তজবায় ঝরে

দুপুরের রোদ রক্তজবায় ঝরে

গভীর আদিবাসী ছায়াবন সবুজ ছিঁড়ে উপড়ে ফেলেছে অনেক অভিবাসী মুঠি। পাহাড়ের কঙ্কাল পড়ে আছে বুকে লক্ষ দাঁতের দাগ–আঁচড় গাছে গাছে কুঠার ও কষ অদূরেই নয়া টাউনশিপ— মাটিতে ভরাট পথ রিসোর্ট বাজার নতুন কালভার্টে ঝিরি বুজে গেছে।

২৯ জুন, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
সাহিত্য - টপিক | মুক্তকণ্ঠ