ঋণ জালিয়াতির মামলায় সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ১৭ জনের কারাদণ্ড
ইউসিবির ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৫ বছর এবং তাঁর স্ত্রীর ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
ইউসিবির ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৫ বছর এবং তাঁর স্ত্রীর ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
লন্ডনের রিজেন্টস পার্কে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ করেছে যুক্তরাজ্যের হাইকোর্ট। অর্থের উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়া এবং অর্থ পাচারের সন্দেহে এই আদেশ দেওয়া হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড–সংক্রান্ত তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সাইফুজ্জামান চৌধুরীসহ ২৯ জনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলা অনুমোদন দিয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি ও বিপুল পরিমাণ দামি সামগ্রী জব্দ করেছে দুদক।