৫১তম বিশেষ বিসিএসের ৫ হাজার পদে আবেদন করলেন ৪১ হাজার
৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪১ হাজার প্রার্থী আবেদন করেছেন। ফি জমার শেষ সময় ২৮ অক্টোবর।
২৫ অক্টোবর, ২০২৬ এ ৫:১৭ অপরাহ্ণ
৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪১ হাজার প্রার্থী আবেদন করেছেন। ফি জমার শেষ সময় ২৮ অক্টোবর।
বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেবে সরকার, যার লক্ষ্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারি হাসপাতালের জনবলসংকট দূর করতে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।