রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার এক দিন আগেই তা স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার এক দিন আগেই তা স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবৈধ মুঠোফোন বন্ধে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির। তবে বৈধ ফোনের দাম কমানো ও ক্রেতাদের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চায় সরকার।
তিন বছর পর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের বৈঠক শুরু হয়েছে। স্থলবন্দরের বিধিনিষেধ, ভারতীয় সুতা আমদানিতে বাংলাদেশের বাধা, বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন শুল্ক ও বাণিজ্য বাধা কমানোর বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে।
বাংলাদেশে এ পর্যন্ত ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা আমদানি হয়েছে সাতটি। বছরভেদে এসব গাড়িতে শুল্ক-কর দিতে হয়েছে ৮৯ থেকে ৯২ শতাংশ। চলতি অর্থবছরে ৫০ হাজার ডলার মূল্যের টেসলা আমদানি করলে সর্বোচ্চ শুল্ক-করভার হবে ৮০ শতাংশ; আর ২৫ হাজার ডলারের বিওয়াইডি বা একই শ্রেণির বৈদ্যুতিক গাড়িতে তা ৬৪ শতাংশ।
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে যুক্তরাষ্ট্র। দেশটি একই সঙ্গে ‘আত্মকেন্দ্রিক’ বাণিজ্যনীতি অনুসরণ করছে। এতে বৈশ্বিক দক্ষিণ তথা দুর্বল অর্থনীতির দেশগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশের পাটপণ্যে ৪৪৫ ডলার পর্যন্ত অ্যান্টি–ডাম্পিং শুল্ক আরোপের ৪ দিনের মাথায় কাউন্টারভেইলিং ডিউটি (সিভিডি) প্রতি টনে ১৪০ ডলার আরোপ করার সুপারিশ।
সংসদীয় কমিটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে জ্বালানিসংকট ও মূল্য স্থিতিশীলকরণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা জানতে চেয়েছে।
জ্বালানি তেল থেকে সরকার শুল্ক-কর পায়। আবার সরকারি প্রতিষ্ঠান বিপিসি মুনাফাও করে।
কেপলার জানিয়েছে, চলতি গ্রীষ্মে ভারতের আমদানি করা জ্বালানি তেলের প্রায় অর্ধেক এসেছে রাশিয়া থেকে।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি বছর সাড়ে ৯ মাসে ভারত থেকে ৪ লাখ ২৭ হাজার কেজি ইলিশ আমদানি হয়েছে। এর মধ্যে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর রুপা এন্টারপ্রাইজ ৭ হাজার ৭২৩ কেজি ইলিশ আমদানি করেছে, ৫৭ টাকা কেজি ঘোষিত মূল্যে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে কানাডার নতুন শুল্ক কার্যকর হওয়ায় দুই দেশের বাণিজ্য বিরোধ তীব্র হয়েছে। পাল্টাপাল্টি শুল্কের প্রভাবে অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে।
উচ্চ শুল্কহারের কারণে বাংলাদেশের বাণিজ্য ও শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে। এলডিসি উত্তরণ সামনে রেখে ধাপে ধাপে শুল্ক সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।
চট্টগ্রাম বন্দরে পুরোনো গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় আনা হলো বিলাসবহুল চারটি গাড়ি ও যন্ত্রাংশ। শুল্ক ফাঁকি দিতে আমদানিকারকেরা মিথ্যা ঘোষণা দিয়ে খালাস করতে চেয়েছেন।
শুল্কমুক্ত গরুর মাংস আমদানির মাধ্যমে বার্গারের দাম কমাতে উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সীমিত আমদানি ও বাড়তি চাহিদার কারণে ভোক্তারা কতটা সুফল পাবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া ছিল গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে। রোববার ওই ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ৭০০টির বেশি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় নতুন তহবিল ঘোষণা করেছে কানাডা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মধ্যরাত থেকে কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন; পাল্টা ব্যবস্থা হিসেবে ৮ সেপ্টেম্বর থেকে কানাডা যুক্তরাষ্ট্রের স্টিল, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বসাবে—প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন।
এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে এসব পণ্য রপ্তানি করা অনেক কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে
হোয়াইট হাউসের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক এড়িয়ে যাচ্ছে এবং এ কাজে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে। তবে চীনা পক্ষ অভিযোগ অস্বীকার করেছে; এদিকে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা চলছেও।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ৪০টির বেশি দেশ এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা ও জাহাজ পরিবহন খাতের সংকটের মধ্যেও রপ্তানির সক্ষমতা ধরে রাখতে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির পরামর্শ দিয়েছে এইচএসবিসি।
চীনের আধিপত্য কমাতে এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে পলিসিলিকন আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প, যা দুই দেশের প্রযুক্তি যুদ্ধকে আরও তীব্র করতে পারে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে জরুরি ক্ষমতায় আরোপিত শুল্কের বড় অংশ বাতিল হওয়ায় প্রায় ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন।
দক্ষিণ কোরিয়ায় পণ্য রপ্তানিতে তুলনামূলক কম হারে শুল্ক বসবে, কোনো পণ্যে শূন্য শুল্কহার থাকবে। তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্যসহ বেশ কিছু পণ্য এ শুল্কসুবিধা পাবে।