বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়
বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়।
বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হয়েছে। আজ মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল।
বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে সংকট দেখা দিয়েছে।
পোশাকশ্রমিকদের আন্দোলনে ইন্ধনের অভিযোগে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তলব করা হয়েছে শতাধিক প্রতিষ্ঠানের তথ্য।
লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে এখন পর্যন্ত ওয়ালটন ১১৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। অন্যদিকে প্রাণ–আরএফএল গ্রুপের বিনিয়োগ ২৫ কোটি টাকা।
নতুন এই কারখানা চালুর মাধ্যমে র্যানকন লুব্রিকেন্টস বিদেশ থেকে কেবল কাঁচামাল আমদানি করবে এবং দেশেই লুব্রিকেন্টস মিশ্রণ ও প্রস্তুত করে স্থানীয় বাজারে সরবরাহ করবে।
দেশের বস্ত্রকলকে সুরক্ষা দিতে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির সুবিধা বাতিল করার পর এই সমস্যার সূত্রপাত।
বিশ্বের ৮০ দেশে রপ্তানি হচ্ছে কর্ণফুলী ইপিজেডের পণ্য। বছরের রপ্তানি হচ্ছে শতকোটি ডলারের পণ্য। কাজ করছেন ৮০ হাজার শ্রমিক।
জুলাইয়ে নেতিবাচক প্রবৃদ্ধির পর সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন সংস্থা অংশ নেবে।
এরই মধ্যে দেশের বিভিন্ন শিল্পকারখানায় ৬০০ মেগাওয়াটের বেশি উৎপাদনক্ষমতার সৌরবিদ্যুৎ স্থাপিত হয়েছে। তার মধ্যে বেশির ভাগই রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে।
গ্যাস–সংকটের কারণে কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ ছিল। এখন উৎপাদন চললেও ৩০ শতাংশের বেশি হচ্ছে না।
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে প্রধান ফটক পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন হলেও ভেতরের অভ্যন্তরীণ লাইন স্থাপনের কাজ শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে; প্রকল্পটি নিয়ে চার বছর ধরে জটিলতা চলছে এবং ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর অনিয়ম বিষয়ে মেমো ইস্যু করেছে বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তর।
ময়মনসিংহের শিল্পাঞ্চলে গ্যাস-সংকটের কারণে ২০টি কারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়া হয়েছে।
নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অনেক শিল্পকারখানায় আবারও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।
গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আওয়ামী লীগ–সংশ্লিষ্ট মালিকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় হাজারো শ্রমিক চাকরি হারান। তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখে শোনা গিয়েছিল ‘জবের বন্যা’ আসবে, বিদেশি বিনিয়োগ আসবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
সংশোধিত শ্রম আইন অনুযায়ী তিন বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণের নিয়ম করা হয়েছে। সেই প্রেক্ষিতে ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো ঘোষণা করতে শ্রমমন্ত্রীকে চিঠি দিয়েছে আইবিসি।
ফয়জুল হাকিম বলেন, চিনিকল, পাটকলসহ জনগণের মালিকানাধীন ৪৪টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিবর্তে বেসরকারি খাতে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতের রপ্তানি ১ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং প্রকৌশলীর সংখ্যা ১০ হাজারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ।
বিডার কর্মকর্তারা জানান, সরকারি পাঁচটি সংস্থার অধীনে থাকা সম্পূর্ণ অব্যবহৃত, খালি অথবা কৃষিজমি হিসেবে থাকা জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকেরা বলছেন, ক্রয়াদেশ কম থাকায় শ্রমিক ছাঁটাই বাড়ছে। নতুন নিয়োগও প্রায় বন্ধ রয়েছে। আবার ব্যাংকের অসহযোগিতার কারণেও আর্থিক সংকটে পড়ে কারখানা বন্ধ হচ্ছে।
সিটি গ্রুপকে ঘিরে সাম্প্রতিক আলোচনা তাই শুধু ২৬ হাজার ৬০০ কোটি টাকার ব্যাংক ঋণের গল্প নয়। এটি বাংলাদেশের কর্পোরেট অর্থনীতি, ব্যাংকিং খাত এবং উদ্যোক্তা সংস্কৃতির গভীরে লুকিয়ে থাকা কিছু বাস্তবতারও প্রতিচ্ছবি।
সচিবালয়ে আজ দেশের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি দেখতে চেয়েছেন বন্ধ কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বেসরকারি খাতকে কীভাবে সহযোগিতা করছেন সরকারের বিভিন্ন দপ্তরের লোকেরা।
ওয়ালটন জানায়, তাদের রপ্তানি করা মাদারবোর্ড বা পিসিবিএ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন ব্যবস্থার সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে।