আটতলা ভবনে মোবাইল নেটওয়ার্ক নেই, বিপাকে রোগী-চিকিৎসক
৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন আটতলা ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হলেও বিভিন্ন তলায় মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকরা।