মদনপুর চরে শিক্ষার আলো ছড়াচ্ছেন রিয়াজ
ভোলার মদনপুরের তরুণ রিয়াজ প্রতিকূলতা জয় করে উচ্চশিক্ষার পাশাপাশি নিজ গ্রামের অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন।
৯ অক্টোবর, ২০২৬ এ ৫:১৫ অপরাহ্ণ
ভোলার মদনপুরের তরুণ রিয়াজ প্রতিকূলতা জয় করে উচ্চশিক্ষার পাশাপাশি নিজ গ্রামের অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্র শরীফ আহমেদ। বাবার সামান্য আয়ে পরিবারের খরচ চালাতে এবং নিজের পড়াশোনা চালিয়ে যেতে সেলাইয়ের কাজ করেন তিনি। মুক্তকণ্ঠ ট্রাস্টের পাঠশালায় বিনামূল্যে শিক্ষা পাচ্ছেন তিনি।