রাড্ডার পর বিএনপির আসল পরীক্ষা
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে এমন দ্রুত ও প্রকাশ্য পদক্ষেপ বিরল। যাঁরা এ দেশের ক্ষমতার ইতিহাস জানেন, তাঁরা বলতে পারবেন অভিযোগ ওঠার পর সাধারণত কী ঘটে। প্রথমে অস্বীকার, তারপর নীরবতা আর শেষে সবকিছু ধামাচাপা।