ভোজিনিয়ার দুর্দান্ত সেভে চিলির লিগ শিরোপা জিতল কোলো কোলো
নুবলেনসকে ২-১ গোলে হারিয়ে চিলির শীর্ষ লিগ শিরোপা জিতল কোলো কোলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গোলকিপার ভোজিনিয়া।
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:১৫ অপরাহ্ণ
নুবলেনসকে ২-১ গোলে হারিয়ে চিলির শীর্ষ লিগ শিরোপা জিতল কোলো কোলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গোলকিপার ভোজিনিয়া।
বিশ্বকাপে এক ম্যাচেই বদলে গিয়েছিল কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার জীবন। স্পেনের বিপক্ষে একের পর এক অবিশ্বাস্য সেভে কেপ ভার্দেকে গোলশূন্য ড্র এনে দেওয়ার পর রাতারাতি তারকা হয়ে ওঠেন ৪০ বছর বয়সী এই...
বিশ্বকাপে যখন আলো ছড়াচ্ছিলেন, তখন কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি ছিল না ভোজিনিয়ার। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষককে এখন আর নতুন ঠিকানার অপেক্ষায় থাকতে হচ্ছে না। বিশ্বকাপের অন্যতম চমক জাগানো এই তারকাকে দলে নিচ্ছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলোকোলো। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছ, ভোজিনিয়াকে স্ব