এল নিনো ও জলবায়ু পরিবর্তনে আগামী বছরও তীব্র গরমের আশঙ্কা
দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তন ও শক্তিশালী এল নিনোর প্রভাবে ২০২৬ সালেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএমও।
দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তন ও শক্তিশালী এল নিনোর প্রভাবে ২০২৬ সালেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএমও।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব ৪২৬.৮ পিপিএম-এ পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে, যা বৈশ্বিক উষ্ণায়নকে আরও ত্বরান্বিত করছে।
২০২৫ সালে বিশ্বের গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০১৫ থেকে ২০২৫ সাল—এই ১১ বছরই ছিল পর্যবেক্ষণের ইতিহাসে সবচেয়ে উষ্ণ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি বছরের আগস্ট মাস পৃথিবীর ইতিহাসে এযাবৎকালের উষ্ণতম মাস হিসেবে রেকর্ড গড়েছে।
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় শত শত মানুষ নিহত ও হাজারের বেশি নিখোঁজ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বজুড়ে দেড় কোটি মানুষের জন্য এই ঝুঁকি দিন দিন বাড়ছে।