বেপজায় ৩৩২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন চলবে অনলাইনে
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) রাজস্ব খাতের ৩৩২টি শূন্য পদে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) রাজস্ব খাতের ৩৩২টি শূন্য পদে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মোংলা ইপিজেডে ৮০ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগে পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং, যাতে ৪৫০ জনের কর্মসংস্থান হবে।
বিনিয়োগকারীদের সংগঠন বেপজিয়া অঞ্চলভেদে ইপিজেড শ্রমিকদের জন্য আলাদা ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বড় শহরের জন্য ১৬ হাজার ৬০৫ টাকা এবং গ্রামীণ এলাকার জন্য ১৩ হাজার ৫৩০ টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে, যার ফলে ২ হাজার ২৩০ জনের কর্মসংস্থান হবে।
পাবনার ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ করে কৃত্রিম মাথা বা হেয়ার ম্যানিকুইন হেড তৈরি করবে মার্কিন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড।
বেপজার অধীনে থাকা ইপিজেডগুলোতে বিনিয়োগের শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বৈচিত্র্যময় পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।
চীনা প্রতিষ্ঠান কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড ৭০ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করে চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় কারখানা স্থাপন করতে যাচ্ছে।
আইএলও ও বিশ্বব্যাংকের গবেষণায় দেখা যায়, বাংলাদেশে বেকারত্ব, আংশিক বেকারত্ব ও অনানুষ্ঠানিক কর্মসংস্থান বাড়ছে; তরুণ ও নারীদের সংকট বেশি। ঢাকার বাইরে চট্টগ্রাম–কুমিল্লা, মিরসরাই, নারায়ণগঞ্জ–গাজীপুর শিল্পাঞ্চলে তুলনামূলক বেশি কাজ। সরকারি খাতে প্রায় ৫ লাখ ২০ হাজার শূন্য পদ; তবে সব একসঙ্গে পূরণ হবে না।
স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চালিত ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্মার্ট ওয়্যারহাউসে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণ করা যাবে।
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে ৫ ক্যাটাগরিতে ২০ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ও ক্লিনার পদে আবেদন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।
ইকোলেট (প্রাইভেট) লিমিটেড মিরসরাই বেপজায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে এলইডি কারখানা স্থাপন করছে।
৩৬ হাজার বর্গমিটার জমির ওপর এই কারখানা স্থাপন করা হবে। কারখানাটি পুরোপুরি চালু হলে এখানে ৫৮০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজাতে ৯ম থেকে ২০তম গ্রেডে ৩৪ ক্যাটাগরির ১১৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নতুন কারখানা করার জন্য ২০১০ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জমি নিয়েছিল কোম্পানিটি। এখন সেই জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চীনা প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড গত বুধবার একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।
তাঁবু ও ক্যানোপি (অস্থায়ী পোর্টেবল ছাউনি); ওয়াটারপ্রুফ ডাফেল ব্যাগ ও স্লিপিং ব্যাগ; ভাঁজ করা যায় এমন বালিশ, তোশক ও এয়ার পিলো; মশারি, কার্পেট, মাদুর; ভাঁজ করা যায় এমন চেয়ার ও বিভিন্ন ধরনের ঝুড়ি তৈরি হবে।
ঢাকার সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কাছ থেকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীন নেওয়ার প্রক্রিয়াটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইপিজেড স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৮০ সালে। ওই বছর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আইন পাস হয়। এরপর ১৯৮১ সালের ১৫ এপ্রিল যাত্রা শুরু করে বেপজা। আজ বেপজার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, জ্যাকুজি ও প্যানেল ট্যাংক তৈরি করবে। পাশাপাশি এসব পণ্য তৈরির জন্য সব ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য ও অ্যাকসেসরিজ, মোল্ড ও প্যাটার্ন তৈরি করবে। জাহাজ নির্মাণ ও ক্রুজশিল্পে এসব পণ্যের বড় চাহিদা রয়েছে।
মিরসরাইয়ে পার্ক হ্যান্ডব্যাগ বিডির কারখানাটি প্রায় ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপরে বানানো হবে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।