ঢাকায় ভোরে অঝোরে বৃষ্টি, জলজট
আবহাওয়া অধিদপ্তর ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ ছয় বিভাগে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ ছয় বিভাগে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বৃষ্টিতে ঢাকার গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, মালিবাগ, বংশালসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন। তাঁর ভাষ্য, সাময়িক পানিজট হয়েছিল।
ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে আসা ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরাঞ্চলে বিস্তৃত এলাকার ধানখেত তলিয়ে গেছে।
গত মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানায়।
‘পানি হু হু করে ঢুকেছে। ১০ মিনিটের মধ্যে বুকসমান পানি হয়ে যায় দোকানে। কিছুই বের করতে পারিনি। আমি পথে বসে গেলাম।’ কথাগুলো বলতে বলতে থেমে যান তানভির আহমেদ। চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে তাঁর ‘আয়াত সার্জিক্যাল’ নামের ওষুধের দোকানটি এখন পানির নিচে। তাঁর ধারণা, ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার বেশি।
খাগড়াছড়িতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতি, দুশ্চিতায় কৃষক।
মৌলভীবাজারে টানা কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওরে পানি বেড়েছে।
৪ নদীর পানি বিপৎসীমার ওপরে
দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার। এটাই গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি।
বৃষ্টির পানি সড়ক ছাপিয়ে ঢুকেছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা তিন দিনের ভারী বৃষ্টিতে উব্দাখালী, ভুগাই, মহাদেওসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কয়েকটি হাওর ও বিলে পানি ঢুকতে শুরু করেছে।
এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিতে নেত্রকোনার ধনু, কংস, সোমেশ্বরী, ভুগাই, উব্দাখালি, মগরাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।
বৈরী আবহাওয়া, আকস্মিক বন্যার শঙ্কাসহ নানা কারণে সুনামগঞ্জে হাওরের কৃষকেরা বিপাকে পড়েছেন। একদিকে বন্যার পূর্বাভাস, অন্যদিকে বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াইয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পর আজ রোববার ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল বজ্রপাত।
আগামীকাল বিকেলেও বৃষ্টি ঝরতে পারে এ নগরীতে। আসলে এ মাসের প্রায় পুরোটা সময়জুড়ে থেমে থেমে এভাবে বৃষ্টি হতে পারে।
কোথাও বৃষ্টি এসেছে মৃত ভূমিকে পুনর্জীবিত করার রহমত হিসেবে, আবার কোথাও তা অবাধ্য জাতির ওপর নেমে এসেছে আজাব বা শাস্তি হয়ে।
সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে। নামছে পাহাড়ি ঢলের পানি। অকালবন্যার শঙ্কায় হাওরে জমির ধান ৮০ শতাংশ পাকলেই দ্রুত কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে ফানাই নদের বাঁধের সিসি ব্লক ধসে গেছে। এতে নয়াগাঁও-অলিপুর পাকা সড়ক ও বাঁধ ঝুঁকির মুখে। স্থানীয়রা জরুরি মেরামতের দাবি জানিয়েছেন।
রাজধানীতে রাতভর বৃষ্টির পর সকালে হালকা রোদ উঠলেও আবার মেঘ জমেছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দুপুর ১২টার পর আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটসহ ছয় বিভাগে বৃষ্টি-বজ্রপাত হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।