চিকিৎসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন ইমরান খান
শারীরিক অবস্থার অবনতি এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা জানিয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান।
১৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৬ অপরাহ্ণ
শারীরিক অবস্থার অবনতি এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা জানিয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান।
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়ে পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমরান খান ও বুশরা বিবির পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করার ‘নিঃশর্ত অধিকার’ ফেরাতে পাকিস্তান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থাটি বলেছে, তাঁদের পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে এবং নির্জন কারাবাসের অভিযোগ দ্রুত বন্ধ করতে হবে।