শারজায় রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ চ্যাম্পিয়নস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে এনামুল হক জুনিয়রের চার উইকেট ও আবু জায়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে ৩ রানে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ চ্যাম্পিয়নস।
১২ অক্টোবর, ২০২৬ এ ২:৫৮ পূর্বাহ্ণ
বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে এনামুল হক জুনিয়রের চার উইকেট ও আবু জায়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে ৩ রানে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ চ্যাম্পিয়নস।
লক্ষ্যটা ছিল ২০৪ রানের। মাঝপথেই ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস যখন বড় হারের শঙ্কায়, তখন একাই পাল্টা লড়াই শুরু করেন মাহমুদউল্লাহ। ৮ ছক্কায় খেলেন ৩৫ বলে অপরাজিত ৭৩ রানের ঝোড়ো ইনিংস। তবে...