প্রচ্ছদ/বইপত্র-অন্য আলো

বইপত্র-অন্য আলো

মোট 57 টি সংবাদ · পৃষ্ঠা 1 / 3

একাত্তরে চট্টগ্রাম বিদ্রোহের শ্বাসরুদ্ধকর অধ্যায়

একাত্তরে চট্টগ্রাম বিদ্রোহের শ্বাসরুদ্ধকর অধ্যায়

ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অভিযানের শুরুতেই চট্টগ্রামের নিরঙ্কুশ দখল নিতে চেয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। যদিও বাঙালি সেনাদের বীরত্বপূর্ণ প্রতিরোধে তা সম্ভব হয়নি। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনে বিদ্রোহের প্রস্তুতি ও চূড়ান্ত মুহূর্তে বিদ্রোহের শ্বাসরুদ্ধকর ঘটনাপ্রবাহ নিয়েই ১৯৭১: চট্টগ্রাম বিদ্রোহ ও ব্রিগেডিয়ার মজুমদার গ্রন্থটি।

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
‘কবি ইকবালের’ খোঁজে

‘কবি ইকবালের’ খোঁজে

অনুবাদক আল্লামা ইকবালকে প্রশ্নহীন অপ্রতিরোধ্য আবেগ ও অনুরাগে অবিরাম আন্দোলিত করে উপস্থাপন করেননি। তিনি সচেষ্ট ছিলেন সর্বাধিক নির্মোহ থাকতে। পাঠক সে কারণে বিশ্বাস ও বেদনার সঙ্গে ঘনিষ্ঠ এক ইকবালকে এ বইতে পাবেন।

৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
মন, শরীর ও সম্পর্কের জটিলতা

মন, শরীর ও সম্পর্কের জটিলতা

বিশ্বজিৎ চৌধুরীর ‘নো আদার চয়েস’ বইটিতে রয়েছে ১১টি গল্প। গল্পগুলো পড়তে গিয়ে মনে হয়েছে, লেখক খুব পরিচিত জীবনকেই এমনভাবে দেখেন, যার অনেকটা আমরা প্রতিদিন দেখেও দেখতে চাই না।

২৯ আগস্ট, ২০২৬ এ ৫:৪৫ অপরাহ্ণ
ইতিহাসের প্রতি বাংলাদেশের ধন্যবাদপত্র

ইতিহাসের প্রতি বাংলাদেশের ধন্যবাদপত্র

একটি জাতির স্বাধীনতার সংগ্রাম কখনো একক কোনো ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একসুতোয় বেঁধে ফেলে। লেখক সেই বৈশ্বিক মানবিক সংযোগের গল্পগুলো এমনভাবে তুলে ধরেছেন, যা পাঠককে শুধু তথ্য দেয় না, ভাবায়ও।

২৫ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ পূর্বাহ্ণ
গাজা পাবলিকেশনস গড়ে তুললেন হুসাম মারুফ

গাজা পাবলিকেশনস গড়ে তুললেন হুসাম মারুফ

গাজায় যুদ্ধ ও ধ্বংসের মধ্যেও মানুষের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা ধরে রাখতে ‘গাজা পাবলিকেশনস’ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন লেখক হুসাম মারুফ। ১৪ আগস্ট প্রকাশিত এক লেখায় নিজের এই উদ্যোগের কথা জানান তিনি।

২৩ আগস্ট, ২০২৬ এ ৫:৩৬ অপরাহ্ণ
বিরল পাণ্ডুলিপি চুরিতে জেফ্রি ইয়িংয়ের গৃহবন্দিত্বের সাজা

বিরল পাণ্ডুলিপি চুরিতে জেফ্রি ইয়িংয়ের গৃহবন্দিত্বের সাজা

ইউসিএলএ লাইব্রেরি থেকে বিরল চীনা পাণ্ডুলিপি চুরির দায়ে অভিযুক্ত জেফ্রি ইয়িংকে এক বছরের গৃহবন্দিত্বের সাজা দিয়েছেন আদালত।

২৩ আগস্ট, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
বাংলা ভাষা নিয়ে একটি প্রভাবশালী বই

বাংলা ভাষা নিয়ে একটি প্রভাবশালী বই

শতবর্ষ পূর্ণ করল বাংলা ভাষা-ইতিহাসের এক অনন্য গ্রন্থ ‘ওডিবিএল’। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের এই গবেষণা শুধু ভাষার উৎপত্তি নয়, বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের গভীর শিকড়ও উন্মোচন করে। শতবর্ষ পরে আজও এর প্রাসঙ্গিকতা অটুট।

২২ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
১৫ আগস্ট হত্যাকাণ্ড: দুই সমরনায়কের বাগ্‌যুদ্ধ

১৫ আগস্ট হত্যাকাণ্ড: দুই সমরনায়কের বাগ্‌যুদ্ধ

সাংবাদিক ও সম্পাদক হিসেবে মতিউর রহমানের পেশাজীবন দীর্ঘ। তাঁর নেওয়া কে এম সফিউল্লাহর একটি সাক্ষাৎকারকে ঘিরে দুই সমরনায়কের বাদ-প্রতিবাদ এই বইটির মূল উপজীব্য।

২১ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
একুশ শতকের সেরা ৫০ থ্রিলারের তালিকা প্রকাশ করল নিউইয়র্ক টাইমস

একুশ শতকের সেরা ৫০ থ্রিলারের তালিকা প্রকাশ করল নিউইয়র্ক টাইমস

দ্য নিউইয়র্ক টাইমস একুশ শতকের সেরা ৫০টি থ্রিলার বইয়ের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে গিলিয়ান ফ্লিনের ‘গন গার্ল’ শীর্ষস্থান দখল করেছে।

১৩ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
বিপন্ন বিস্ময় ও খণ্ডিত সত্তার পুনরুত্থান

বিপন্ন বিস্ময় ও খণ্ডিত সত্তার পুনরুত্থান

কল্যাণী রমার ঔপন্যাসিকা (কিংবা বড় গল্প) বাইপোলার টিয়ারস: সূর্যাস্তের আলো কেবল একটি ক্লিনিক্যাল কেস স্টাডি বা প্রবাসজীবনের আখ্যান নয়; এটি মূলত মানুষের অবচেতনের অতলান্ত গহ্বর, অস্তিত্ববাদী সংকট এবং সেখান থেকে কবিতার মতো জেগে ওঠার এক পরম বেদনার্ত দলিল।

১১ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
ড. মুহম্মদ শহীদুল্লাহকে লেখা রবীন্দ্রনাথের ৫টি চিঠি

ড. মুহম্মদ শহীদুল্লাহকে লেখা রবীন্দ্রনাথের ৫টি চিঠি

রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠি পড়া মানে কেবল কিছু বাক্য পাঠ করা নয়; বরং তাঁর মনের ভেতর প্রবেশের এক দুর্লভ সুযোগ পাওয়া।

১০ আগস্ট, ২০২৬ এ ২:০০ অপরাহ্ণ
বারাক ওবামা এই গ্রীষ্মে যে ১১টি বই পড়লেন

বারাক ওবামা এই গ্রীষ্মে যে ১১টি বই পড়লেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘সামার রিডিং লিস্ট’-এ ২০২৬ সালে মোট ১১টি বই রয়েছে; পরিবার, ইতিহাস, প্রযুক্তি, স্মৃতি, চেতনা, রাজনীতি, প্রেম, সমাজ ও মানবিক সম্পর্কসহ নানা বিষয়কে ঘিরে।

৮ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
কূটনীতির অন্দরমহলে নির্মোহ দৃষ্টি

কূটনীতির অন্দরমহলে নির্মোহ দৃষ্টি

ইউপিএল প্রকাশিত অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মাহমুদ হাসানের স্মৃতিকথা সেরেনডিপিটি ডিপ্লোমেসি: বিটুইন প্রটোকল অ্যান্ড পলিটিকস: আ মেমোয়ার নিয়ে মুক্তকণ্ঠে বিশ্লেষণধর্মী আলোচনা—জোটনিরপেক্ষ সম্মেলন, আফগান মিশন, বার্মা বাস্তবতা ও প্রশাসনিক সংস্কৃতির পর্যবেক্ষণসহ।

৭ আগস্ট, ২০২৬ এ ৬:৪৫ পূর্বাহ্ণ
সলিমুল্লাহ খানের ‘রতি ও বিরতি’ গ্রন্থ: জুলাই ২০২৪-২০২৬ সময়ের

সলিমুল্লাহ খানের ‘রতি ও বিরতি’ গ্রন্থ: জুলাই ২০২৪-২০২৬ সময়ের

মধুপোক প্রকাশিত সলিমুল্লাহ খানের দ্বিতীয় বই ‘রতি ও বিরতি: সাক্ষাৎকার ২০২৪-২০২৬’—চব্বিশের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রকাশিত আলাপচারিতার সংকলন; যেখানে ‘রতি’, ‘বিরতি’ ও ‘আরতি’ পর্বের পাশাপাশি ‘সংবর্ধনা’ অধ্যায়ও রয়েছে।

৬ আগস্ট, ২০২৬ এ ১১:৫৪ পূর্বাহ্ণ
জাপানি রহস্যসাহিত্যের গুরু কেইগো হিগাশিনোর অবশ্যপাঠ্য ৫ বই

জাপানি রহস্যসাহিত্যের গুরু কেইগো হিগাশিনোর অবশ্যপাঠ্য ৫ বই

রহস্যগল্প মানেই কি শেষ পাতায় গিয়ে খুনির মুখোশ খুলে দেওয়া? জাপানের কিংবদন্তি কথাসাহিত্যিক কেইগো হিগাশিনো এ ধারণা বদলে দিয়েছিলেন। তাঁর উপন্যাসে অনেক সময় শুরুতেই পাঠক জেনে যান অপরাধী কে। তবু গল্পের উত্তেজনা একটুও কমে না।

৫ আগস্ট, ২০২৬ এ ৬:৩৪ অপরাহ্ণ
যুক্তরাজ্যের বেস্টসেলার ১০টি উপন্যাসের ৯টিতেই নারী চরিত্র খুন

যুক্তরাজ্যের বেস্টসেলার ১০টি উপন্যাসের ৯টিতেই নারী চরিত্র খুন

যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি উপন্যাসের মধ্যে ৯টিতেই নারী চরিত্রকে হত্যার ঘটনা দেখানো হয়েছে, যা নিয়ে লেখক ও সমালোচকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

২২ জুলাই, ২০২৬ এ ১২:৩৮ অপরাহ্ণ
সামরিক বাহিনীর সংবেদনশীল অধ্যায়ে উঁকি

সামরিক বাহিনীর সংবেদনশীল অধ্যায়ে উঁকি

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে সাংবাদিকতা বা লেখালেখি খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ কাজ। একজন সাংবাদিক ও সম্পাদক হিসেবে মতিউর রহমান এ বিষয়ে বিশেষ অনুসন্ধিৎসার পরিচয় দিয়েছেন। সাহস দেখিয়েছেন। সাধারণ পাঠকের সামনে তুলে ধরেছেন অজানা অধ্যায় ও অন্তরালের গল্প।

১৮ জুলাই, ২০২৬ এ ৬:৪৫ পূর্বাহ্ণ
যেখানে খবরের তাড়া বেশি

যেখানে খবরের তাড়া বেশি

এতে রানা প্লাজার মতো বড় ও মর্মান্তিক শিল্প দুর্ঘটনার খবর, পোশাকশিল্পের মালিকদের সংগঠন ও স্বার্থের প্রভাব-প্রতিপত্তির বিষয়েও অনেক অজানা কাহিনির কথা আছে। সব মিলিয়ে বইটি কাদিরের দীর্ঘ কর্মজীবনের একটি অংশের অভিজ্ঞতার ঝুলি। সাংবাদিকতা বিষয়ে যাঁদের আগ্রহ আছে, শুধু তাঁদের নয়, অর্থনীতি ও রাজনীতির গবেষণা ও ইতিহাস অনুসন্ধিৎসুদের জন্য বইটি অবশ্যপাঠ্য।

১১ জুলাই, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
৮০ বছর পর মিলল হিরোশিমার প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা

৮০ বছর পর মিলল হিরোশিমার প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা

প্রায় ৮০ বছর আগে লেখা হিরোশিমা পারমাণবিক বোমা হামলার এক প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে যুক্তরাষ্ট্রের একটি আর্কাইভে সেটি খুঁজে পাওয়া গেছে। এবার প্রথমবারের মতো বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে সেই মূল্যবান দলিল। শুধু তা–ই নয়, স্মৃতিকথাটি অবলম্বনে নির্মিত হবে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। ‘হিরোশিমা, ৮: ১৫’ শিরোনামে এই স্মৃতিকথার লেখক কিয়োশি তানিমোতো। ১৯৪৭ সালে তিনি ২৩০ পৃষ্ঠার বইটি লিখেছিলেন। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তিনি নিজের চোখে দেখেছিলেন। সেই ভয়ংকর অভিজ্ঞতাই তিনি তুলে ধরেছিলেন লেখায়।

৫ জুলাই, ২০২৬ এ ১২:৩৬ অপরাহ্ণ
সময় ও মানুষের গল্প

সময় ও মানুষের গল্প

জহির রায়হান সম্পর্কে কৌতূহল দিন দিন বাড়ছে। এ সংকলন পাঠের মাধ্যমে দীর্ঘদিন অনাবিষ্কৃত জহির রায়হানের সৃষ্টিশীলতা ও শিল্পমানসের এক নতুন দিগন্ত পাঠক-গবেষকদের সামনে উদ্ভাসিত হবে সন্দেহ ব্যতিরেকে।

৪ জুলাই, ২০২৬ এ ১১:২৭ পূর্বাহ্ণ
আধুনিক মালয়েশিয়াকে জানতে পড়তে পারেন যে ৪ বই

আধুনিক মালয়েশিয়াকে জানতে পড়তে পারেন যে ৪ বই

মালয়েশিয়াকে নিয়ে লেখা ইংরেজি ভাষার অনেক জনপ্রিয় বই আছে। তবে সেসব বইয়ে ঘুরেফিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি দখলদারির গল্প আসে; কিন্তু আজকের মালয়েশিয়াকে বুঝতে চাইলে অতীতের গল্পে পড়ে থাকলে চলবে না। দেশটির সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবন অনেক বদলে গেছে। সেই পরিবর্তনের গল্পও উঠে এসেছে সমসাময়িক লেখকদের বইয়ে। মালয়েশিয়াকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয়, এমন চারটি বইয়ের খোঁজ জেনে নিন।

২ জুলাই, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
পাঠাভ্যাস গড়তে বুকারের ১ পাউন্ডের বই

পাঠাভ্যাস গড়তে বুকারের ১ পাউন্ডের বই

বই পড়ার আগ্রহ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে তারা অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি ছোটগল্প সংকলন প্রকাশ করছে, যার দাম রাখা হয়েছে মাত্র এক পাউন্ড। বইটিতে বুকার পুরস্কারজয়ী লেখক অ্যান এনরাইট ও ডেভিড স্যালের পাশাপাশি বুকার মনোনীত লেখক নাদিফা মোহাম্মদের গল্প জায়গা পেয়েছে। সংকলনটি সম্পাদনা করেছেন বুকারজয়ী লেখক রডি ডয়েল।

৩০ জুন, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
উইমেনস প্রাইজ জিতলেন ভার্জিনিয়া ইভানস ও লাইস ডুসেট

উইমেনস প্রাইজ জিতলেন ভার্জিনিয়া ইভানস ও লাইস ডুসেট

ব্রিটেনের মর্যাদাপূর্ণ উইমেনস প্রাইজ-২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর কথাসাহিত্যে (ফিকশন) পুরস্কার জিতেছেন নবীন ঔপন্যাসিক ভার্জিনিয়া ইভানস। নন-ফিকশন বিভাগে বিজয়ী হয়েছেন বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইস ডুসেট। ১১ জুন লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী হিসেবে দুজনই পেয়েছেন ৩০ হাজার পাউন্ড করে।

২৬ জুন, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ
জসীমউদ্‌দীনের সাম্প্রতিক পাঠ

জসীমউদ্‌দীনের সাম্প্রতিক পাঠ

<p>কুদরত-ই-হুদা <em>জসীমউদ্‌দীন: আধুনিকতা ছাড়িয়ে</em> নামের যে পুস্তক সম্প্রতি প্রচার করেছেন, তার নামের মধ্যেই কালের একটি ইশারা আছে। কবি জসীমউদ্‌দীন লেখালেখি করেছেন ঘোরতর আধুনিকতাবাদী কাব্যচর্চার...

২১ জুন, ২০২৬ এ ৯:৪৫ পূর্বাহ্ণ