ফুলপুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, তিন আটক
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুদিন পর এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী আজিজুল হকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুদিন পর এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী আজিজুল হকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ এবং রোগীর ওষুধ কেনার অভিযোগ শুনে সহায়তা করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক আসামি আবদুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ তরুণ রাশেদুল ইসলামের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ অন্তু সাহা ও আবির হাসান নামের দুই তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
কংস নদের পানির গভীরতা গতকাল রাতে কতটুকু বৃদ্ধি পেয়েছে, তা পরিমাপ করতে যান আবদুল হালিম। কিন্তু নদের তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।
ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলে কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। প্রশাসন মা-শিশুকে হাসপাতালে ভর্তি করেছে। ইউএনও জানান, নারীর পরিবার খুঁজে বের করা হচ্ছে; না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগে কিশোরী (১৩) বিষপান করে মারা যায়। ঘটনায় জড়িত সন্দেহে র্যাব রুবেল মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে। কিশোরীর বাবা ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগে কিশোরী ‘বিষপানে’ মারা গেছে। সোমবার সন্ধ্যায় লাশ নিয়ে থানায় গিয়ে স্বজনরা অভিযুক্ত রুবেল মিয়ার বিচার দাবি করেন। পুলিশের আশ্বাসে তারা লাশ নিয়ে বাড়ি ফেরেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বাধীনতার পর ১২টি নির্বাচনের ৮টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার জেলে বসেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।