প্রচ্ছদ/পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম

মোট 215 টি সংবাদ · পৃষ্ঠা 9 / 9

হেলিকপ্টারে পাঠানো হলো দুর্গম পাহাড়ের ২০টি ভোটকেন্দ্রে নির্বাচনী

হেলিকপ্টারে পাঠানো হলো দুর্গম পাহাড়ের ২০টি ভোটকেন্দ্রে নির্বাচনী

রাঙামাটিতে দুর্গম এলাকার ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব কেন্দ্রে সড়ক ও নৌপথে সরাসরি যোগাযোগব্যবস্থা নেই। গভীর বনাঞ্চল ও পাহাড়ি পথ দিয়ে এসব কেন্দ্রে যেতে হয়।  নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি এসব এলাকায় প্রয়োজনীয় জনবলও হেলিকপ্টারে পাঠানো হয়েছে।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:২৫ অপরাহ্ণ
রাঙামাটিতে দুর্গম ৪৩ কেন্দ্রে থাকছে না সিসিটিভি

রাঙামাটিতে দুর্গম ৪৩ কেন্দ্রে থাকছে না সিসিটিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে না। পাহাড়ে দুর্গম ৪৩টি কেন্দ্রে এ সুবিধা যুক্ত করেনি নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার বাকি কেন্দ্রেও সব সিসিটিভি ক্যামেরা স্থাপন এখনো শেষ হয়নি।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:১৮ অপরাহ্ণ
বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, আগুন

বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, আগুন

বান্দরবান জেলা শহরে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার মধ্যে রাতে জেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১:৩৩ অপরাহ্ণ
দুর্গম পাহাড়ের বাসিন্দা চাইহ্লাউ মারমারা যে কারণে ভোট দিতে না যাওয়ার

দুর্গম পাহাড়ের বাসিন্দা চাইহ্লাউ মারমারা যে কারণে ভোট দিতে না যাওয়ার

দূরত্ব আর ঝুঁকির কারণে খাগড়াছড়ির দুর্গম এলাকার ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে অনাগ্রহী

৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১:৪১ অপরাহ্ণ
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল ঢাকা থেকে গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল ঢাকা থেকে গ্রেপ্তার

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যকর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:০৯ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের

খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:০০ পূর্বাহ্ণ
পরিত্যক্ত শপিং ব্যাগে মিলল দুটি সাউন্ড গ্রেনেড

পরিত্যক্ত শপিং ব্যাগে মিলল দুটি সাউন্ড গ্রেনেড

ঝিরির পাশে খেলতে গিয়েছিল দুই শিশু। হঠাৎ তাদের চোখে পড়ে পরিত্যক্ত শপিং ব্যাগ। গিয়ে খুলতেই বেরিয়ে এল দুটি সাউন্ড গ্রেনেড। এরপর এসব তারা নিয়ে যায় নিকটস্থ পুলিশ বক্সে। পরে খোঁজ নিয়ে জানা গেল, ৫ আগস্টের পর এসব কোনো এক থানা থেকে লুট হয়েছে। কারণ, এসব গ্রেনেড উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে পুলিশ।

৩১ জানুয়ারী, ২০২৬ এ ৩:৩৪ অপরাহ্ণ
আইফোন কিনতে অপহরণের নাটক সাজান বাঘাইছড়ির কলেজছাত্র, বাবার কাছে চান

আইফোন কিনতে অপহরণের নাটক সাজান বাঘাইছড়ির কলেজছাত্র, বাবার কাছে চান

আইফোন ও মোটরসাইকেল কিনতে চেয়েছিলেন কলেজছাত্র। এ কারণে সাজান অপহরণের ‘নাটক’। কলেজে যাওয়ার কথা বলে নিজেই চলে যান আত্মগোপনে। এরপর বাবার কাছে চান পাঁচ লাখ টাকা মুক্তিপণ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।

২৯ জানুয়ারী, ২০২৬ এ ৬:৩৪ অপরাহ্ণ
রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তা

রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তা

রাঙামাটির সদরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২৮ জানুয়ারী, ২০২৬ এ ১২:১৬ অপরাহ্ণ
সংবাদ সম্মেলন: ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ভোটাধিকার নিশ্চিতের দাবি

সংবাদ সম্মেলন: ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ভোটাধিকার নিশ্চিতের দাবি

অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির একটি গণতান্ত্রিক দিক রয়েছে।

২৭ জানুয়ারী, ২০২৬ এ ৬:২২ অপরাহ্ণ
চলন্ত অটোরিকশার ওপর উল্টে পড়ল চালবাহী ট্রাক, চাপা পড়ে নারীর মৃত্যু

চলন্ত অটোরিকশার ওপর উল্টে পড়ল চালবাহী ট্রাক, চাপা পড়ে নারীর মৃত্যু

রাঙামাটিতে চালবাহী ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের বিটিভির আঞ্চলিক উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

২৩ জানুয়ারী, ২০২৬ এ ২:১৫ অপরাহ্ণ
ইশতেহারে পার্বত্য চুক্তিকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়ে

ইশতেহারে পার্বত্য চুক্তিকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়ে

পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০ জানুয়ারী, ২০২৬ এ ৪:১৩ অপরাহ্ণ
রাঙামাটিতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২

রাঙামাটিতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২

রাঙামাটিতে পিকআপ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের রাইন্যাটুগুন রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঠবোঝাই পিকআপটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

১৬ জানুয়ারী, ২০২৬ এ ১:৪৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সমীরণ

খাগড়াছড়িতে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সমীরণ

খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ সমীরণ দেওয়ান। নির্বাচন কমিশনে আপিল করে গতকাল বৃহস্পতিবার তিনি প্রার্থিতা ফিরে পান। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন।

১৬ জানুয়ারী, ২০২৬ এ ১১:৫১ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টি ও এনসিপির ‘পাঁচ শতাধিক’

খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টি ও এনসিপির ‘পাঁচ শতাধিক’

খাগড়াছড়িতে জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ‘পাঁচ শতাধিক’ নেতা-কর্মী। গতকাল সোমবার জেলার মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় উপজেলার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

১৩ জানুয়ারী, ২০২৬ এ ১০:৩৬ পূর্বাহ্ণ
রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালককে বরখাস্ত

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালককে বরখাস্ত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই কর্মকর্তার নাম আবদুল গফুর। তিনি বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক। গতকাল বুধবার শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড।

৮ জানুয়ারী, ২০২৬ এ ২:১৩ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ১৫ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল

খাগড়াছড়িতে ১৫ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি-২৯৮ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনেরই মনোনয়ন বাতিল হয়েছে। আজ শনিবার যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় গরমিল থাকা, সমর্থকেরা প্রার্থীকে না চেনাসহ বিভিন্ন গরমিলের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫৩ অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রাম - টপিক | মুক্তকণ্ঠ