পার্বত্য চট্টগ্রামের তিন আসনেই বিএনপির জয়, গণভোটে ‘না’
তিন জেলাতেই গণভোটে ‘না’ পড়েছে বেশি। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
তিন জেলাতেই গণভোটে ‘না’ পড়েছে বেশি। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
সীমান্ত শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যায় এইচআইভি আক্রান্ত ব্যক্তি পাওয়া গেলেও দেশের তিন পার্বত্য জেলায় এইচআইভি সংক্রমণ গত বছরের হিসাবে সবচেয়ে কম।
রাঙামাটিতে দুর্গম এলাকার ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব কেন্দ্রে সড়ক ও নৌপথে সরাসরি যোগাযোগব্যবস্থা নেই। গভীর বনাঞ্চল ও পাহাড়ি পথ দিয়ে এসব কেন্দ্রে যেতে হয়। নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি এসব এলাকায় প্রয়োজনীয় জনবলও হেলিকপ্টারে পাঠানো হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে না। পাহাড়ে দুর্গম ৪৩টি কেন্দ্রে এ সুবিধা যুক্ত করেনি নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলার বাকি কেন্দ্রেও সব সিসিটিভি ক্যামেরা স্থাপন এখনো শেষ হয়নি।
বান্দরবান জেলা শহরে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার মধ্যে রাতে জেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
রাঙামাটি আসনে গণ অধিকার পরিষদ প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা
দূরত্ব আর ঝুঁকির কারণে খাগড়াছড়ির দুর্গম এলাকার ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে অনাগ্রহী
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যকর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিরির পাশে খেলতে গিয়েছিল দুই শিশু। হঠাৎ তাদের চোখে পড়ে পরিত্যক্ত শপিং ব্যাগ। গিয়ে খুলতেই বেরিয়ে এল দুটি সাউন্ড গ্রেনেড। এরপর এসব তারা নিয়ে যায় নিকটস্থ পুলিশ বক্সে। পরে খোঁজ নিয়ে জানা গেল, ৫ আগস্টের পর এসব কোনো এক থানা থেকে লুট হয়েছে। কারণ, এসব গ্রেনেড উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে পুলিশ।
আইফোন ও মোটরসাইকেল কিনতে চেয়েছিলেন কলেজছাত্র। এ কারণে সাজান অপহরণের ‘নাটক’। কলেজে যাওয়ার কথা বলে নিজেই চলে যান আত্মগোপনে। এরপর বাবার কাছে চান পাঁচ লাখ টাকা মুক্তিপণ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।
রাঙামাটির সদরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির একটি গণতান্ত্রিক দিক রয়েছে।
রাঙামাটিতে চালবাহী ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের বিটিভির আঞ্চলিক উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাঙামাটির অর্ধশত এনসিপি নেতার বিএনপিতে যোগদান
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংবাদ সম্মেলন, দল বিলুপ্ত হয়নি
রাঙামাটিতে পিকআপ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের রাইন্যাটুগুন রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঠবোঝাই পিকআপটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ সমীরণ দেওয়ান। নির্বাচন কমিশনে আপিল করে গতকাল বৃহস্পতিবার তিনি প্রার্থিতা ফিরে পান। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন।
খাগড়াছড়িতে জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ‘পাঁচ শতাধিক’ নেতা-কর্মী। গতকাল সোমবার জেলার মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় উপজেলার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই কর্মকর্তার নাম আবদুল গফুর। তিনি বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক। গতকাল বুধবার শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড।
বান্দরবানে আসন সমঝোতা নিয়ে এনসিপি–জামায়াতের মধ্যে দ্বন্দ্ব
খাগড়াছড়িতে এনসিপির ৩০০ নেতা–কর্মীর বিএনপিতে যোগদান
রাঙামাটিতে পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ