ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য মির্জা আব্বাস সোমবার হাসপাতালটি পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম এই ভিজিটে তিনি হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকদের দিকনির্দেশনা দেন।
ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য মির্জা আব্বাস সোমবার হাসপাতালটি পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম এই ভিজিটে তিনি হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকদের দিকনির্দেশনা দেন।
নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়ম পাওয়ার অভিযোগে দুই সহকারী কমিশনারসহ (ভূমি) ১৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জের বেউথা ও সাটুরিয়া গুদাম পরিদর্শন করেছেন। তিনি নিরাপদ খাদ্য ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ নিয়ে রোগী স্বজনদের তীব্র ক্ষোভ ও অভিযোগ তুলে ধরা হয়েছে।
হাসপাতালে স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বলায় নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন টাকার বিষয়টি দেখভাল করেন এবং অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পূর্বঘোষণা ছাড়াই তেজগাঁও থানা পরিদর্শনে গিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী দিকনির্দেশনা দেন। পরিদর্শনে আইজিপি, ডিএমপি কমিশনার ও ডিবি প্রধান উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়-সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যম—সরকারি মনিটরিংয়ের আওতায় আসবে।
নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি সাঁকো পরিদর্শনের সময় সেটি ভেঙে পড়লে সংসদ সদস্য আব্দুস সাত্তার ও জামায়াতের নেতা-কর্মীরা নদীতে পড়ে যান। তবে স্থানীয়দের মতে, সংসদ সদস্য কিছুটা সামনে থাকায় তিনি রক্ষা পান এবং কেউ গুরুতর আহত হননি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি, প্রসিকিউটর ও মানবাধিকারকর্মীদের অংশগ্রহণে ঢাকার উত্তরায় র্যাব-১ কার্যালয় সংলগ্ন টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন।
রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাতে ঢাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যানটিন আকস্মিক পরিদর্শন করেছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
তেজগাঁওয়ে বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নির্ভুল ও হালনাগাদ মানচিত্র এবং আধুনিক ভূস্থানিক তথ্যের গুরুত্বের কথা তুলে ধরেন।
সাতক্ষীরার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে দায়িত্বহীনতার অভিযোগে দুই চিকিৎসক ও এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জিজুন কিম মনে করেন, বাংলাদেশের পরিশ্রমী জনশক্তি, সহায়ক সরকারি নীতিমালা ও কোরিয়ার প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে।
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের সময়।
জেনারেল হাসপাতালে দুই ঘণ্টা থেকে সেখানে বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও রোগীদের সেবা বিষয়ে খোঁজখবর নেন। মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করেন এক ঘণ্টা।
পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার আবেদন করেছেন পাবনা-২ আসনের বিএনপির সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান মার্কাস লেইটনার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশের কারখানা পরিদর্শন করেছেন।
ঢাকার দুই সিটি করপোরেশনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাণিজ্য, তাইওয়ান ও ইরান ইস্যুতে আলোচনার পর সি চিন পিং ট্রাম্পকে বেইজিংয়ের গোপন ‘ঝংনানহাই’ চত্বরে নিয়ে হাজার বছরের পুরানো গাছ দেখান। গোপন মাইক্রোফোনে রেকর্ড হওয়া তাঁদের অনানুষ্ঠানিক কথোপকথন বিস্ময়কর। পুতিনের মতো খুব কম নেতাই এখানে আসেন।
ভোগ্যপণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ফরিদপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।