প্রচ্ছদ/নোয়াখালী

নোয়াখালী

মোট 244 টি সংবাদ · পৃষ্ঠা 7 / 11

নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পিটুনি

নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পিটুনি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তাঁরা। এ ছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যামপ্লিফায়ার। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

২৭ এপ্রিল, ২০২৬ এ ৪:৩৮ অপরাহ্ণ
পাখা খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীর ওপর, ব্যান্ডেজ মাথায় শেষ করল পরীক্ষা

পাখা খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীর ওপর, ব্যান্ডেজ মাথায় শেষ করল পরীক্ষা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম নিয়ামুল হাসান (১৭)। আজ রোববার বেলা ১১টার দিকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে চৌমুহনী পৌরসভার মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিয়ামুল স্থানীয় দারুল ইসলাম একাডেমির ছাত্র।

২৬ এপ্রিল, ২০২৬ এ ১০:১৮ অপরাহ্ণ
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

২৬ এপ্রিল, ২০২৬ এ ৬:২৮ অপরাহ্ণ
নোয়াখালীতে তীব্র বিদ্যুৎ–সংকট, দিন-রাত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

নোয়াখালীতে তীব্র বিদ্যুৎ–সংকট, দিন-রাত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

সকাল থেকে রাত পর্যন্ত ঘন ঘন লোডশেডিংয়ে নোয়াখালী জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের তীব্র সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, কারখানার মালিক থেকে শুরু করে শিক্ষার্থীরাও।

২৬ এপ্রিল, ২০২৬ এ ২:০৭ অপরাহ্ণ
নোয়াখালী/ ‘ওভারটেক করতে গিয়ে’ এক ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, চালকসহ

নোয়াখালী/ ‘ওভারটেক করতে গিয়ে’ এক ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, চালকসহ

নোয়াখালীর সেনবাগে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দী বাজারের পশ্চিম পাশে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

২৪ এপ্রিল, ২০২৬ এ ৬:৫২ অপরাহ্ণ
আশঙ্কা থাকায় বুলেটপ্রুফ গ্লাস লাগান, নিয়োগ দিয়েছিলেন বডিগার্ডও

আশঙ্কা থাকায় বুলেটপ্রুফ গ্লাস লাগান, নিয়োগ দিয়েছিলেন বডিগার্ডও

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

২২ এপ্রিল, ২০২৬ এ ১:০৪ অপরাহ্ণ
হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

২১ এপ্রিল, ২০২৬ এ ৪:১১ অপরাহ্ণ
কারাগারে এসএসসি পরীক্ষা দিল নোয়াখালীর শিক্ষার্থী

কারাগারে এসএসসি পরীক্ষা দিল নোয়াখালীর শিক্ষার্থী

নোয়াখালীতে কারাগারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর বয়স ১৫ বছর। একটি হত্যা মামলায় সে কারাগারে রয়েছে। ওই শিক্ষার্থীর আজ মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল।

২১ এপ্রিল, ২০২৬ এ ৩:৪৭ অপরাহ্ণ
শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার পর মাদ্রাসাছাত্রীর বাড়িতে

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার পর মাদ্রাসাছাত্রীর বাড়িতে

নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, মামলার পর বাড়ি ভাঙচুর

২০ এপ্রিল, ২০২৬ এ ১:৫৫ অপরাহ্ণ
নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নোয়াখালী সদর উপজেলায় একটি প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

১৮ এপ্রিল, ২০২৬ এ ১০:১০ পূর্বাহ্ণ
নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নোয়াখালীর সেনবাগে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে বিএনপির সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

১৭ এপ্রিল, ২০২৬ এ ১২:৫৪ অপরাহ্ণ
নোয়াখালী জেনারেল হাসপাতালে অকেজো পড়ে আছে ভারত সরকারের উপহারের আইসিইউ

নোয়াখালী জেনারেল হাসপাতালে অকেজো পড়ে আছে ভারত সরকারের উপহারের আইসিইউ

নোয়াখালী জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারত সরকারের কাছ থেকে পাওয়া আইসিইউ অ্যাম্বুলেন্স। ২০২২ সালে হস্তান্তরের পর এটি এক দিনের জন্যও ব্যবহৃত হয়নি।

১৭ এপ্রিল, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
নোয়াখালীতে তেল লুটের পর আবার ফেরত, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে তেল লুটের পর আবার ফেরত, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অভিযুক্ত বিএনপি নেতা মো. নিজাম উদ্দিন চৌধুরী ডিজেল লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, লুট হওয়া তেল ফেরত দেওয়া হয়েছে।

১৬ এপ্রিল, ২০২৬ এ ৬:২৩ অপরাহ্ণ
প্রাচীর দেওয়া বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ১২০০ লিটার পেট্রল, গ্রেপ্তার ৩

প্রাচীর দেওয়া বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ১২০০ লিটার পেট্রল, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে বাড়িতে লুকিয়ে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকার হাজী আসমত আলীর বাড়ি থেকে ওই তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ এপ্রিল, ২০২৬ এ ১:২৭ অপরাহ্ণ
চাকরি থেকে ফিরে মা'র চোখে পড়ে আমগাছে ঝুলছে মেয়ের লাশ

চাকরি থেকে ফিরে মা'র চোখে পড়ে আমগাছে ঝুলছে মেয়ের লাশ

নোয়াখালী সদরের ধর্মপুরে চাকরি থেকে ফিরে মা দেখেন, ঘরের পাশের আমগাছে ১১ বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের লাশ ঝুলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

১৩ এপ্রিল, ২০২৬ এ ১২:৪৯ অপরাহ্ণ
গ্রাহকদের সই জাল করে ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ: রূপালী ব্যাংকের

গ্রাহকদের সই জাল করে ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ: রূপালী ব্যাংকের

নোয়াখালীর সোনাইমুড়ীতে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন গ্রাহকদের সই জাল করে ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেন। বিশেষ জজ আদালত তাঁকে ১৫ বছর কারাদণ্ড ও সমান অর্থের জরিমানা করে দেন। আসামি রায়ের সময় পলাতক ছিলেন।

৮ এপ্রিল, ২০২৬ এ ৬:৩৭ অপরাহ্ণ
তেল না পেয়ে নোয়াখালী সুবর্ণচরের ফিলিং স্টেশনে ভাঙচুর, দুজন আটক

তেল না পেয়ে নোয়াখালী সুবর্ণচরের ফিলিং স্টেশনে ভাঙচুর, দুজন আটক

নোয়াখালীর সুবর্ণচরে নুরানি ফিলিং স্টেশনে তেল শেষ হওয়ায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা ভাঙচুর করে। কর্মচারীরা পাল্টা হামলা চালায় এবং পুলিশ দুজনকে আটক করে। চরজব্বর থানায় তাদের নিয়ে যাওয়া হয়েছে।

৭ এপ্রিল, ২০২৬ এ ৮:১৩ অপরাহ্ণ
নোয়াখালীতে নতুন নলকূপে দিয়াশলাই ধরতেই জ্বলে উঠল আগুন!

নোয়াখালীতে নতুন নলকূপে দিয়াশলাই ধরতেই জ্বলে উঠল আগুন!

নোয়াখালীর চাটখিলে আবদুল মতিনের বাড়ির নতুন নলকূপ থেকে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে, দিয়াশলাই ধরলে আগুন জ্বলে। স্থানীয়রা কৌতূহলী হয়ে জড়ো হচ্ছেন। কর্তৃপক্ষ তদন্তের কথা জানিয়েছেন।

৬ এপ্রিল, ২০২৬ এ ৩:৫২ অপরাহ্ণ
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ শিশু হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ শিশু হাসপাতালে ভর্তি

নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ শিশু ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত জেলায় ৯৬ জনের শরীরে এর উপসর্গ দেখা দিয়েছে। আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ২৮ শিশু চিকিৎসাধীন।

৫ এপ্রিল, ২০২৬ এ ৭:৩৮ অপরাহ্ণ
কিশোর গ্যাংয়ের হাতে মার খেয়ে নোয়াখালীতে দোকানি নিহত

কিশোর গ্যাংয়ের হাতে মার খেয়ে নোয়াখালীতে দোকানি নিহত

নোয়াখালীর সদর উপজেলার গৌরীপুর গ্রামে কিশোর গ্যাংয়ের মারধরে মুদিদোকানি মোহাম্মদ সেলিম (৫৫) নিহত হয়েছেন। ছেলের ছোট ভাইকে নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। পুলিশ চারজনকে আটক করেছে।

৫ এপ্রিল, ২০২৬ এ ১০:০৫ পূর্বাহ্ণ
মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে দ্বিগুণ ফলন, কৃষকদের লাভ বেড়েছে

মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে দ্বিগুণ ফলন, কৃষকদের লাভ বেড়েছে

নোয়াখালীর সুবর্ণচরে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে কৃষকেরা দ্বিগুণ ফলন ও লাভ পাচ্ছেন। এতে পোকামাকড়ের আক্রমণ কমছে, পানি ও খরচও কম হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এই প্রযুক্তি ছড়িয়ে পড়ছে।

৩ এপ্রিল, ২০২৬ এ ৫:০২ অপরাহ্ণ
মাদ্রাসার ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মাদ্রাসার ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালী শহরের এক মাদ্রাসার আবাসিক ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক মোহাম্মদ মারুফকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় এবং আজ আদালত জামিন না দিয়ে জেলে পাঠিয়েছে। ছাত্রের বাবা ২৩ ফেব্রুয়ারির ঘটনায় মামলা করেছেন।

৩ এপ্রিল, ২০২৬ এ ৩:২৩ অপরাহ্ণ