নোয়াখালীতে তরুণ-তরুণীকে হেনস্তায় অভিযুক্তদের চুবানো হলো নদীতে
নোয়াখালীর সুবর্ণচরে একটি শাখা নদীর পাড়ে বেড়াতে যাওয়া তরুণ-তরুণীকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের কান ধরে ওঠবস করানোর পর ওই নদীতেই চুবিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এরপর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।