‘মানহানির’ অভিযোগ তুলে দুদকের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আসিফ মাহমুদ
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তোলা অভিযোগ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।