নিষেধাজ্ঞা উঠতে যাওয়া বিও হিসাবের মধ্যে ৭৭টি আলোচিত বিনিয়োগকারী আবুল
নিষেধাজ্ঞা উঠতে যাওয়া বিও হিসাবের মধ্যে ৭৭টি আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু-সংশ্লিষ্ট। ১৬টি বিএমবিএর সাবেক সভাপতি ছায়েদুর রহমান-সংশ্লিষ্ট।
নিষেধাজ্ঞা উঠতে যাওয়া বিও হিসাবের মধ্যে ৭৭টি আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু-সংশ্লিষ্ট। ১৬টি বিএমবিএর সাবেক সভাপতি ছায়েদুর রহমান-সংশ্লিষ্ট।
বিক্রি কমে যাওয়ায় একদিকে কমেছে কোম্পানিটির মুনাফা অন্যদিকে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের ধাক্কা লেগেছে। এক বছরের ব্যবধানে শুল্ক ও ভ্যাট বাবদ সরকারের রাজস্ব কমেছে ১ হাজার ৬৭০ কোটি টাকা বা ৬ শতাংশের বেশি।
কোম্পানিটি এ বছর শেয়ারধারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। তাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী পাবেন ১৩ টাকা লভ্যাংশ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। আগামী রোববার...
গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তার মধ্যেও মুনাফার খবরে এপেক্স ফুডসের শেয়ারের দাম বেড়েছে ৬৯ টাকা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ডিএসইর বিনিয়োগকারী সুরক্ষা তহবিল (আইপিএফ) থেকে গ্রাহকদের এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ওয়েবসাইট চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য তথ্যপ্রাপ্তি সহজ ও দ্রুত করবে। আজ মঙ্গলবার নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এটির উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি জানান, বিনিয়োগকারী সুরক্ষা তহবিল (আইপিএফ) থেকে গ্রাহকদের এই অর্থ ফেরত দেওয়া হবে।
শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে ডিএসইর বৈঠকে ডে নেটিং সুবিধা চালুর ঘোষণা। বৈঠকে মন্দা বাজারে গতিশীলতা ফেরাতে শর্টসেল চালুর দাবি এবং তদন্ত প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান জানানো হয়।
শেয়ারবাজারে সূচকের সাড়ে পাঁচ হাজার পয়েন্টকে মনস্তাত্ত্বিক সীমা হিসেবে ধরা হয়। বড় দরপতনে ডিএসইএক্স এই সীমার নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার ঘাটতি দেখা দিয়েছে।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বস্ত্র খাতের শেয়ার লেনদেন ৪০ শতাংশ বেড়েছে, যা মোট বাজার লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, শিগগিরই পাবলিক ইন্টারেস্ট কোম্পানি নামে একটি নতুন নীতি করা হবে। এই নীতির অধীন নির্ধারিত কিছু শ্রেণির কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য বাধ্যতামূলকভাবে আবেদন করতেই হবে।
ইলেকট্রনিকস খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০২৫–২৬ অর্থবছরে ১ হাজার ১২৫ কোটি টাকা মুনাফা করেছে এবং শেয়ারধারীদের জন্য ১৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
গ্যাস সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ছয় মাসের জন্য কারখানা লেঅফ ঘোষণা করেছে ফুওয়াং ফুড।
রানার অটোমোবাইলসের সঙ্গে কারিগরি চুক্তির পর বাংলাদেশে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। মূলধন বাড়িয়ে প্রেফারেন্স শেয়ার ও কারখানা সম্প্রসারণের পরিকল্পনাও জানিয়েছে কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২৪ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে। মোট লেনদেনের ৯১ শতাংশই করেছেন সাধারণ বিনিয়োগকারীরা, তবে ভালো মৌলভিত্তির শেয়ারের দরপতনে সূচক কমেছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে।
১০ আগস্ট থেকে একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা।
চলতি বছরের প্রথমার্ধে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত মুনাফা বেড়ে ৫২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি টাকা।
চলতি বছরের প্রথম ছয় মাসে বাটা শু জুতাসহ অন্যান্য সামগ্রী বিক্রি করেছে ৫৬৯ কোটি টাকার, যা গত বছরের একই সময়ে ছিল ৫১৭ কোটি টাকা।
এক বছরের ব্যবধানে বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিকের বিক্রি ৬৭৮ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ১৪ কোটি টাকা মুনাফা করেছে সিঙ্গার বাংলাদেশ, যেখানে গত বছরের একই সময়ে ৩১ কোটি টাকা লোকসান হয়েছিল।
বিএসইসি কমিশন সভায় ডে নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সম্মতি এবং রয়েল ফুটওয়্যারের আইপিও অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই বছর পর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ রোববার লেনদেন ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং ৫২ কোটি ৭০ লাখ শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে।
ভালো মানের ৩০টি কোম্পানির শেয়ার একই দিনে কেনাবেচার সুযোগ দিতে 'ডে নেটিং' সুবিধা চালুর পরিকল্পনা জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।