এক মিনিটের মধ্যে ৫ লাখ টাকা উধাও
জয়পুরহাটের আক্কেলপুরে রেস্তোরাঁয় নাশতা করতে গিয়ে এক ধান ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা-ভর্তি একটি ব্যাগ হারিয়ে গেছে। এ ঘটনায় রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
জয়পুরহাটের আক্কেলপুরে রেস্তোরাঁয় নাশতা করতে গিয়ে এক ধান ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা-ভর্তি একটি ব্যাগ হারিয়ে গেছে। এ ঘটনায় রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
জয়পুরহাটে শিখো–মুক্তকণ্ঠের সংবর্ধনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের আনন্দ, বন্ধুদের পুনর্মিলন ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার কথা উঠে এসেছে অনুষ্ঠানের নানা আয়োজনে।
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গ্যালারি ছাড়িয়ে বাড়ির ছাদ, চিলেকোঠায়ও ভিড় করেন হাজারো দর্শক।
মুসরিকা আক্তার মিতুর পালিয়ে বিয়ের এক বছর পর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়; তদন্ত চলছে।
জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার খালের স্লুইসগেটের পাশে পড়ে ছিল এক নারীর জুতা, গোসলের কাপড় ও সাবান। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
জয়পুরহাটের বড়াইল ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে সাত শ মোটরসাইকেল নিয়ে শোডাউন ও তিন হাজার মানুষের জন্য ভূরিভোজের আয়োজন।
অন্যত্র বিয়ের খবর পেয়ে জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের বাড়ির সামনে চার বছরের শিশুকন্যাকে নিয়ে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ (২৫)।
জয়পুরহাটের গতন শহর দ্বিমুখী দাখিল মাদ্রাসায় দুটি পদের নিয়োগ পরীক্ষার আগে দুই প্রার্থীর নাম জানিয়ে বিক্ষোভ হয়। পরে তাঁরাই দুই পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন।
প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে নতুন জীবনের শুরুতে দুধ দিয়ে গোসল করেছেন জয়পুরহাটের ক্ষেতলালের যুবক তারিকুল ইসলাম।
জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে হারুনুর রশিদ (৫৫) নামের বিএনপির এক নেতা ছুরিকাহত হয়েছেন।
জয়পুরহাটে নিখোঁজ ইজিবাইকচালক ফরিদ হোসেনের কঙ্কাল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাগর হোসেনকে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
ইজিবাইকের দাপট ও যাত্রী কমে যাওয়ায় জয়পুরহাট-আক্কেলপুর রুটে প্রায় আট মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে বাইরে গিয়ে পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে এক মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলমুক্ত হয়েছে। বাড়িটি দখলে রাখার অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে বিএনপির স্থানীয় নেতা মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর তদন্ত চলছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাটের অভিযোগ; লিখিত অভিযোগ, প্রাথমিক তদন্ত ও রাজ-আল আমিনের পাল্টাপাল্টি বক্তব্য।
জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী মেহেদী হাসান গ্রেপ্তার হয়েছেন।
বর্ষার পানি বাড়ায় তুলসীগঙ্গা নদীতে নৌভ্রমণ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। জয়পুরহাটের আক্কেলপুর ঘাট থেকে পাটুল ও চলনবিলের পথে নৌকায় চড়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরছেন ভ্রমণপিপাসুরা।
জয়পুরহাটের ক্ষেতলালে মো. বাদশা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
কিডনি বিক্রির প্রলোভনে নেপালে নিয়ে অঙ্গ অপসারণ করা হলেও টাকা না দেওয়ায় মামলার প্রেক্ষিতে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দালাল আবদুস সাত্তারকে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামের তরুণ উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলুর ড্রাগনবাগানে প্রায় ৬০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
জয়পুরহাট আদালত চত্বরে ফটোকপির দোকান চালিয়ে স্বাবলম্বী হয়েছেন জন্মগতভাবে বাক্প্রতিবন্ধী তিন ভাই। দক্ষতা ও আন্তরিকতায় অর্জন করেছেন সবার আস্থা।
জয়পুরহাটের কালাইয়ের কানমনা-হারাবতী খাল পুনঃখনন প্রকল্পে খননযন্ত্র ব্যবহার হলেও ১৮০ শ্রমিকের তালিকা তৈরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ৫৫ শতাংশ বিলও পরিশোধ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আক্কেলপুরে ন্যায্যমূল্যের বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় আটা ও চাল কিনতে এসে নিম্ন আয়ের মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জনবলসংকটের কারণে বুথ কম থাকায় বিক্রির গতি ধীর হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।