রাজশাহীতে টোকেন দেখিয়ে তেল! গাড়ির কাগজ যাচাই করে দুই রঙের সিস্টেম
রাজশাহীর কাটাখালীতে মেসার্স সুহাইল ফিলিং স্টেশন গাড়ির কাগজ যাচাই করে দুই রঙের টোকেন দিয়ে তেল বিতরণ করছে। এতে লাইনের ভিড় কমেছে, শৃঙ্খলা ফিরেছে বলে দাবি মালিকের। গ্রাহকেরাও ব্যবস্থায় সন্তুষ্ট।