জ্বালানি নিরাপত্তা অর্জনে করণীয়
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অভ্যন্তরীণ দুর্বলতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট উত্তরণে দেশীয় অনুসন্ধান ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অভ্যন্তরীণ দুর্বলতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট উত্তরণে দেশীয় অনুসন্ধান ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা।
জ্বালানি আমদানি খরচ দ্বিগুণ হওয়ার পরও স্থিতিশীল ডলারের বাজার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে শিল্পে গতি ফিরলে ডলার ও রিজার্ভে চাপ বাড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা।
জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট লজিস্টিকস নিয়ে কাজ করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় গঠন করেছে সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস (সিইএল)।
বঙ্গোপসাগরে নতুন এলএনজি কার্গো পৌঁছেছে, ফলে গ্যাস সরবরাহ বাড়লেও সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে।
সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ব্যক্তির পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামোয় গুণগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
জ্বালানিসংকট নিরসনে ‘ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল’ গঠনসহ চার দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বিগত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও অদূরদর্শিতার সুযোগে বর্তমান সরকার জনগণের ওপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেন হাসনাত কাইয়ূম। পাশাপাশি তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি।
মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করে ব্যবসাবান্ধব পরিবেশ ও সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি–সংকট সমাধানে সরকার কাজ করছে।
জ্বালানি সংকট ও বিদ্যুতের অস্বাভাবিক বিলসহ বিভিন্ন নাগরিক সমস্যায় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে অবিলম্বে সমাধান দাবি করেছে খেলাফত মজলিস।
মিসরের দামিয়েত্তা বন্দরে মার্কিন গ্যাস ট্যাংকারে ড্রোন হামলার পর সুয়েজ খাল ও সুমেদ পাইপলাইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, যা দৈনিক ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহকে ঝুঁকিতে ফেলেছে।
বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহারে প্রতি ইউনিটে যে বিল হয়, তার চেয়ে কম খরচে পাওয়া যায় ছাদবিদ্যুৎ থেকে।
চীনের গবেষক জিন লিয়াংশিয়াংয়ের মতে, বৈশ্বিক সংকট মোকাবিলার সক্ষমতার দিক থেকেও বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি ভঙ্গুর অবস্থায় রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ৩১ দিনের ডিজেল ও ৩৬ দিনের অকটেনসহ পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমেছে, যা দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বায়লা ফিউচার লিডারসের চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দল।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত তীব্র হওয়ায় এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে, যা গত ১১ জুনের পর সর্বোচ্চ।
হরমুজ প্রণালির অস্থিরতা এবং তেলের দামের ওঠানামা এশিয়ার জ্বালানি নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন ইয়াসুতো ওয়াতানাবে।
জাতীয় সংসদে পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন এবং বিভিন্ন ভাতার বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা জানানো হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ যখন শেষ পর্যায়ে, তখন নীতিনির্ধারকদের মধ্যে একটি নতুন আলোচনা জোরালো হচ্ছে—রূপপুর ৩ ও ৪ নম্বর ইউনিট হিসেবে অথবা দেশের অন্য কোনো স্থানে স্মল মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) স্থাপনের সম্ভাবনা।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, মানসম্মত শিক্ষা-স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানিনিরাপত্তা ও প্রশাসনিক সংস্কারকে কেন্দ্র করে উন্নয়নের ১০ অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
জ্বালানিসংকট মোকাবিলায় জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশে মজুত সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন ও বহুমুখীকরণ নিশ্চিত করার প্রস্তাব।
দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে ক্লিন ও গ্রিন এনার্জির সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্রেশ এলপি গ্যাসের প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা।
বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন সংগঠন নবায়নযোগ্য জ্বালানির ওপর থেকে কর কমানোর দাবি জানিয়েছে।