গাজীপুরের বেশ কয়েক এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩০ অপরাহ্ণ