মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে তীব্র হবে ভর্তি লড়াই
এইচএসসি পরীক্ষার পর মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিযোগিতার সম্ভাবনা। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন উচ্চশিক্ষায় মোট আসনের অভাব নেই।
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার পর মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিযোগিতার সম্ভাবনা। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন উচ্চশিক্ষায় মোট আসনের অভাব নেই।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বি-ইউনিটের পরীক্ষা ১৯ মার্চ, সি-ইউনিটের ২০ মার্চ এবং এ ইউনিটের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।