সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ দ্রুততম সময়ে
সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল ইসলাম জামানত হারাচ্ছেন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে এই একটিতেই মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পাননি জামায়াতের প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে এই আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কয়েক শ থেকে এক হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাঁচজন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন (৩০) হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০০৮ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী মাত্র ৭ নারী; মনোনয়ন কম, নারীবিদ্বেষী প্রচারণা ও বৈষম্যের প্রভাবের অভিযোগ প্রার্থীদের।
নড়াইল-২ আসনের (সদরের একাংশ ও লোহাগড়া) বিএনপি ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
কয়েক দশক ধরে দুই দলই (আওয়ামী লীগ ও বিএনপি) পর্যায়ক্রমে দেশ শাসন করে আসছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় আসনে জয়ী হয়েছে এনসিপি।
বেশির ভাগ আসনেই বিএনপির প্রার্থীদের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থীদের ভোটের ব্যবধান ব্যাপক ছিল।
শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জোনায়েদ সাকি।
শুক্রবার ইটনা উপজেলার বড়হাটি গ্রামের ঐতিহ্যবাহী শাহি মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিশোরগঞ্জ-৪ আসনে জয়ী বিএনপি নেতা ফজলুর রহমান।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী এনসিপি ও পরাজিত বিএনপির প্রার্থী একে অপরের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন। আজ শুক্রবার বিকেলে হাতিয়া উপজেলা সদর ওছখালিতে নিজ নিজ বাড়িতে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন।
যে দুটি আসনে জামায়াত জিতেছে তাঁদের সঙ্গে বিএনপির প্রার্থীর ব্যবধান ন্যূনতম। বিএনপির নেতা-কর্মীরাই এ ব্যবধানের কারণ ঠিকমতো ধরতে পারছেন না।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ৩০টির বেশি স্থানে দলের নেতা–কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিএনপির নেতা–কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সারজিস আলম।
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আজ শুক্রবার বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক হামলায় নিহত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থকেরা তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দাঁড়াপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮২ হাজার ১৭৭ ভোট।
বিক্ষোভরত বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, দুটি নির্বাচনী এলাকাতেই ভোট গণনার তথ্যের মধ্যে অসামঞ্জস্য দেখা গেছে, বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিক ছিল।
প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে অপর প্রান্তে ভোটারদের কাছে ছুটে গেছেন।
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে মনোনয়ন পেয়েছিলেন তিন প্রবাসী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁরা জয়ও পেয়েছেন।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।