বরিশালে খাদ্য গুদামে কালোবাজারের ষড়যন্ত্র
বরিশালের খাদ্য গুদামে চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগ। ডিলার, জনপ্রতিনিধি ও গুদাম কর্মচারীদের যোগসাজসে নিম্নআয়ের মানুষের জন্য মজুত পণ্য চোরাবাজারে পাঠানো হচ্ছে।
বরিশালের খাদ্য গুদামে চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগ। ডিলার, জনপ্রতিনিধি ও গুদাম কর্মচারীদের যোগসাজসে নিম্নআয়ের মানুষের জন্য মজুত পণ্য চোরাবাজারে পাঠানো হচ্ছে।
কৃষ্ণসাগরে রাশিয়া–ইউক্রেনের হামলায় জাহাজ চলাচল ও শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে খাদ্যের দাম আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতি বিঘা জমিতে আউশ ধান চাষে কৃষকের খরচ হয় ২০ হাজার টাকার বেশি। ধান বিক্রি করে তাঁরা পাচ্ছেন ১৭ থেকে ১৯ হাজার টাকা।
বর্তমানে প্রতি কেজি চিনিগুঁড়া তথা পোলাওয়ের চাল ২০০–২৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা ছয় মাস আগে ছিল ১০০–১৪০ টাকা।
অভ্যন্তরীণ বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে সুগন্ধি চালের রপ্তানি কোটা পুনর্বিবেচনা করছে সরকার; রপ্তানিকারকদের তিন দিনের মধ্যে প্রকৃত রপ্তানির তথ্য দিতে বলা হয়েছে।
মোট ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী সাশ্রয়ী মূল্যের এ চাল কিনতে পারবেন।
সিপিডির গবেষণায় দেখা গেছে, কৃষক পর্যায়ে ৩০ টাকা ৬৫ পয়সায় বিক্রি হওয়া পাইজাম চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৯ টাকা ৬৯ পয়সায়। লজিস্টিক খরচ কমানোর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
আফগান সীমান্ত বন্ধ ও মধ্যপ্রাচ্য সংঘাতে পাকিস্তানের রপ্তানিতে ৩১০ কোটি ডলারের ধাক্কা। একই সময়ে আফগানিস্তানে বাসমতী চালের বাজারে জায়গা করে নিতে তৎপর ভারত।
শেরপুর শহরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরসভার চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গুদামে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়।
ভিজিডির চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ব্যবসায়ীরা বলছেন, বোরো দেশের চাল উৎপাদনের প্রধান মৌসুম। এ মৌসুমের শুরুতে সাধারণত চালের দাম কমে। এবারও কমছিল। তবে কমার ধারা স্থায়ী হয়নি। দাম আবার বেড়ে যাচ্ছে।
নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ঈমান আলী বাজার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনার মদন উপজেলায় কালোবাজারে বিক্রির অভিযোগে ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। চালক শামিম মিয়া ও সহকারী শাহিন মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ সুপার নিশ্চিত করেছেন, কোনো কাগজপত্র ছাড়াই চাল নেওয়া হয়েছিল।
২০০০ সালের পর এ ধরনের চালকলের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়ে যায়। কিন্তু ২০১৫ সালের পর থেকে ধীরে ধীরে জৌলুশ হারাতে থাকে শিল্পটি।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে ময়মনসিংহের চকনজু গ্রাম পরিণত হয়েছে আধুনিক ‘প্রযুক্তি গ্রামে’। মাঠে ৬১ জাতের ধানের প্রদর্শনী ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে।
বিক্রেতারা জানিয়েছেন, গত কয়েক দিন বৃষ্টির কারণে সবজির স্বাভাবিক সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। এ ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। সব মিলিয়ে সবজির দামে তার প্রভাব পড়েছে।
বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে লুট হওয়া ৬০০ বস্তা চাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বৈরী আবহাওয়া, আকস্মিক বন্যার শঙ্কাসহ নানা কারণে সুনামগঞ্জে হাওরের কৃষকেরা বিপাকে পড়েছেন। একদিকে বন্যার পূর্বাভাস, অন্যদিকে বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াইয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
এবার বৈশাখ শুরুর এক সপ্তাহ আগ থেকে ভৈরব মোকামে ধান আসা শুরু হয়। এখনো কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন থেকে ধান আসা শুরু হয়নি।
শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করেন স্থানীয় লোকজন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ওই চাল রাখা হয়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বাজারের চিকন ও মোটা চালের মধ্যে কোনটি স্বাস্থ্যকর? এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরীর মতে, সাধারণত মোটা চাল পুষ্টিগুণে এগিয়ে এবং ওজন-শর্করা নিয়ন্ত্রণে উপকারী। তবে হজমের সমস্যায় চিকন চাল সুবিধাজনক।
শুকনা তাওয়ায় প্রথমে চাল হালকা ভেজে নিন। ভাজা চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন। কড়াইয়ে শর্ষের তেল গরম করে নিন।
কুড়িগ্রামে ব্যবসায়ীদের তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভূরুঙ্গামারী উপজেলার কাশিমবাজার এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়।
গত বছরের সঙ্গে তুলনা করে দেখা যায়, এবার গরু ও মুরগির মাংসের দাম কিছুটা বেশি।