চান্দগাঁওয়ে ব্যবসায়ীকে খুনের পর আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা তাকে গুলি করার পর আতঙ্ক ছড়াতে দীর্ঘক্ষণ ফাঁকা গুলি ছুড়েছেন।
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা তাকে গুলি করার পর আতঙ্ক ছড়াতে দীর্ঘক্ষণ ফাঁকা গুলি ছুড়েছেন।
নিজেকে এতিম পরিচয় দিয়ে একটি খাবার হোটেলে চাকরি নিয়েছিল ১৫ বছর বয়সী এক কিশোর। সেখানে কাজ নেওয়ার ১৫ দিনের মাথায় হোটেলমালিকের ১৫ মাস বয়সী মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে, নিঃসন্তান মামা-মামির কাছে তুলে দেওয়ার বিনিময়ে টাকা পাওয়ার আশায় শিশুটিকে নিয়ে যায় ওই কিশোর।
চট্টগ্রামের চান্দগাঁওয়ে সড়কে রিকশাভ্যান বসিয়ে পণ্য বিক্রি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা ফজলুল আমিনকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ শাহজাহান ও তাঁর ছেলেসহ ৫-৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ফোন নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সাকিব নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি আবাসিক হোটেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্